• facebook
  • twitter
  • youtube
Thursday, 10 September, 2026

৩০টি শূন্যপদে কেন্দ্রীয় সরকারী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন নিয়মাবলি

কোন পদের জন্য আবেদন করছেন তা এনভেলপের উপরে অবশ্যই লিখে দেবেন। সমস্ত পদ্ধতি মেনে ফর্মটি পূরণ হয়ে গেলে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

৩০টি শূন্যপদে কেন্দ্রীয় সরকারী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন নিয়মাবলি

File Photo

সাহিত্য অ্যাকাডেমিতে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই আবেদনের পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। বহু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩টি পোস্টের জন্য ৩০টি শূন্য পদে এখানে লোক নেওয়া হবে। কোন কোন পদের জন্য আবেদন করা হচ্ছে? কোথায় আবেদন করতে হবে? সেই সব পদে আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে? জানেন?

গত ২২ আগস্ট এই বিষয়ে সাহিত্য অ্যাকাডেমি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ হচ্ছে? ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট এডিটর, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার, জুনিয়র ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ হচ্ছে। এই পোস্টগুলির জন্য ১৮-৫০ বছরের বয়সসীমা রাখা হয়েছে। সরকারি নিয়ম মেনে বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অন্তর্গত সাহিত্য অ্যাকাডেমি এই বিষয়ে নোটিফিকেশন প্রকাশ করেছে।

অফলাইনে কীভাবে আবেদন করবেন সাহিত্য অ্যাকাডেমির বিভিন্ন পদে? প্রথমে সাহিত্য অ্যাকাডেমির ওয়েবসাইট sahitya-akademi.gov.in –তে যান। সেখানে রিক্রুটমেন্ট বিজ্ঞাপন বিভাগে যান। এরপর নোটিফিকেশন আবেদনের ফর্মটি ডাউনলোড করুন। সেখান থেকে আবেদন করতে গেলে কী যোগ্যতা দরকার সেটা জেনে নিন। এরপর পুরো ফর্মটা দেখে ভালো ভাবে ফিলাপ করে জমা দিন। ফর্মের মধ্যে সেলফ অ্যাটাস্টেট পাসর্পোট সাইজ ফটোগ্রাফ লাগাতে ভুলবেন না।

ফর্মে যেখানে অভিজ্ঞতার বিষয়ে জানতে চাওয়া হয়েছে, সেখানে সেলফ অ্যাটেস্টেড শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণের নথিপত্র দিয়ে জমা দেবেন। এবার ডিমান্ড ড্রাফট তৈরি করে অ্যাপ্লিকেশন ফি জমা দিন। কোন পদের জন্য আবেদন করছেন তা এনভেলপের উপরে অবশ্যই লিখে দেবেন। সমস্ত পদ্ধতি মেনে ফর্মটি পূরণ হয়ে গেলে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আপনি নয়াদিল্লিতে সাহিত্য অ্যাকাডেমির সেক্রেটারি নয়াদিল্লিতে অ্যাড্রেস করে ফর্মটি পাঠাবেন।

আরও পড়ুন: ‘ব্লাড ব্যাঙ্কের দরজা এ ভাবে বন্ধ করা যায়?’ স্বাস্থ্য দপ্তরকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণরা বিভিন্ন পোস্ট অনুযায়ী ওই ৩০টি পদে আবেদন করতে পারবেন। আপনি যে পদের জন্য আবেদন করবেন, তার ভিত্তিতে আপনার যোগ্যতা বিচার হবে। তবে সেই ফর্মটি আগামী ২১ সেপ্টেম্বরের আগে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।