• facebook
  • twitter
  • youtube
Thursday, 10 September, 2026

জলবায়ু বিপর্যয়ের আশঙ্কায় বিশ্বের ৬ শহর, তালিকায় রয়েছে কলকাতা ও আহমেদাবাদও

এই তালিকায় আহমেদাবাদ রয়েছে প্রথমে এবং ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। পাশাপাশি পাকিস্তানের হায়দরাবাদ, মুলতান ও লাহৌর এবং বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকায়

জলবায়ু বিপর্যয়ের আশঙ্কায় বিশ্বের ৬ শহর, তালিকায় রয়েছে কলকাতা ও আহমেদাবাদও

Image: AI নির্মিত

বিশ্বের বড় শহরগুলিতে জলবায়ু পরিবর্তনে মোকাবিলা কীভাবে করতে পারে তা নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে আলফা জিও। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে এই মূল্যায় করা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় ভারতের চারটি শহরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে দেখানো হয়েছে।

আরও পড়ুন: সত্য নিকেতন ধসের পর দিল্লি জুড়ে বেআইনি নির্মাণে কোপ, বেআইনি বাড়ি চিহ্নিত করে ভাঙার নির্দেশ মুখ্যমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতার নিরিখে সবচেয়ে পিছিয়ে থাকা ৬টি শহরের তালিকায় রয়েছে ভারতের আহমেদাবাদ ও কলকাতা। এই তালিকায় আহমেদাবাদ রয়েছে প্রথমে এবং ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। পাশাপাশি পাকিস্তানের হায়দরাবাদ, মুলতান ও লাহৌর এবং বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকায়। ৭২টি শহরকে নিয়ে তৈরি এই সমীক্ষায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৬টি শহরই দক্ষিণ এশিয়ার।

আরও পড়ুন: ১১ হাতের দুর্গার অস্তিত্ব না থাকলেও বাংলায় ১২ এবং ১৮ হাতের দুর্গার প্রচলন রয়েছে, কিছু জমিদার ও বনেদি বাড়িতে এখনও এই রূপেই চলে পুজো

আলফা জিও-র প্রকাশিত ‘ঝুঁকিপূর্ণ শহর’-এর ২০টিরও তালিকাতেও ভারতের দুই শহর বেঙ্গালুরু ও হায়দরাবাদের নাম রয়েছে। সেখানে বেঙ্গালুরুর স্থান ১২ নম্বরে। এই তালিকায় পাকিস্তানের ফয়সালবাদ ও করাচি এবং বাংলাদেশের চট্টগ্রামও রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন, নেতাজি তদন্তে নতুন কমিশন চায় ভারত

অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সবচেয়ে বেশি সক্ষম শহর হিসেবে তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকার শিকাগো। তার পরেই রয়েছে ইথিওপিয়ার আদ্দিস  আবাবা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, স্পেনের বার্সেলোনা, তুরস্কের আঙ্কার, আর্জেন্টিনার বুয়েনোস আইরেস, ফ্রান্সের প্যারিস, তুরস্কের ইস্তানবুল, কলম্বিয়ার বোগোতা এবং কেনিয়ার নাইরোবি।

দেখুন: