• facebook
  • twitter
  • youtube
Monday, 31 August, 2026

বাংলাদেশ সফর নিয়ে কাটল জট? ভারতের ছয় ম্যাচের সিরিজ নিয়ে আশার আলো দেখালেন তামিম ইকবাল

এর আগে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল দল থেকে বাংলাদেশের অলরাউন্ডার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনা দুই

বাংলাদেশ সফর নিয়ে কাটল জট? ভারতের ছয় ম্যাচের সিরিজ নিয়ে আশার আলো দেখালেন তামিম ইকবাল

Tamim Ikbal Photo-SNS

বার বার পিছিয়েছে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। এ বার সেই সফর নিয়ে আশার আলো দেখাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে বলে জানালেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তাঁর দাবি, আলোচনা ইতিবাচক পথেই এগোচ্ছে।

প্রস্তাবিত সফরে রয়েছে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি। প্রথমে এই সিরিজ হওয়ার কথা ছিল ২০২৫ সালের অগাস্টে। পরে তা পিছিয়ে ২০২৬-এর সেপ্টেম্বরে করার কথা হয়। কিন্তু দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের টানাপোড়েনে ফের অনিশ্চিত হয়ে যায় সিরিজটি।

সোমবার এই সফর নিয়ে মুখ খোলেন তামিম। তিনি বলেন, ‘দুই ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। সেই আলোচনা ফলপ্রসূ হচ্ছে। আশা করছি, এই সফর হবে’।

জানা গিয়েছে, বিসিবি-র প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বিসিসিআই। ফলে আগামী বছরের গোড়ার দিকে সিরিজটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিসিসিআই-এর এক সূত্রও জানিয়েছে, জানুয়ারিতে ভারত-বাংলাদেশ সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৮ অগাস্ট ‘দৈনিক স্টেটসম্যান ডিজিটাল’-এও এই খবর প্রকাশিত হয়।

সোমবার বিসিসিআইয়ের সূত্রটি জানিয়েছ, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে। বিসিবি আগামী বছরের গোড়ার দিকে সিরিজ আয়োজনের জন্য সময় চাইছে’।

এর আগে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল দল থেকে বাংলাদেশের অলরাউন্ডার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনা দুই দেশের বোর্ডের সম্পর্ককে আরও জটিল করে তোলে। পরে ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়।

তবে বাংলাদেশের রাজনৈতিক পালবাদলের পর যখন নতুন সরকার আসে এবং তামিম ইকবাল যখন বিসিবি সভাপতি হোন, তার পর পরিস্থিতি বদলানোর ইঙ্গিত মিলছে। চলতি মাসেই ভারত সফরে এসে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সও ঘুরে দেখেছিলেন তামিম। দুই বোর্ডের সম্পর্ক ফের স্বাভাবিক হওয়ার সেই প্রক্রিয়ার মধ্যেই এ বার সামনে এল ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে বড় আপডেট।

অর্থাৎ, সব কিছু ঠিকঠাক এগোলে ২০২৭ সালের জানুয়ারিতেই বাংলাদেশে দেখা যেতে পারে ভারতীয় দলকে। তবে চূড়ান্ত সূচি এখনও সরকারি ভাবে ঘোষণা করা হয়নি।