• facebook
  • twitter
  • youtube
Monday, 31 August, 2026

নেপালে হড়পা বানে মৃত ৭৮৮, কাঠমাণ্ডুতে পৌঁছলেন ২০ তেলুগু তীর্থযাত্রী

অন্ধ্রপ্রদেশের আরও ১৪ জন তীর্থযাত্রীর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি বলে সোমবার জানিয়েছে রাজ্য সরকার

নেপালে হড়পা বানে মৃত ৭৮৮, কাঠমাণ্ডুতে পৌঁছলেন ২০ তেলুগু তীর্থযাত্রী

Image: IANS

নেপালে ভয়াবহ হড়পা বানে (Nepal Flash Flood) আটকে পড়া ২০ জন তেলুগু তীর্থযাত্রী নিরাপদে কাঠমাণ্ডুতে পৌঁছেছেন। তবে অন্ধ্রপ্রদেশের আরও ১৪ জন তীর্থযাত্রীর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি বলে সোমবার জানিয়েছে রাজ্য সরকার।

নিরাপদে ফেরা ২০ জন ছিলেন ১৪৪ জন তীর্থযাত্রীর একটি বড় দলের অংশ। তাঁরা তিব্বতের সাগা কাউন্টি থেকে কোদারি সীমান্ত হয়ে কাঠমাণ্ডুতে পৌঁছন। রবিবার রাত প্রায় ১১টা নাগাদ তাঁদের নিরাপদে সরিয়ে আনা হয়। ওই দলে শাস্ত্রী ও তাঁর পরিবারের তিন সদস্যও রয়েছেন।

এদিকে, বিপর্যয়ের (Nepal Flash Flood) কারণে বহু ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ বা যোগাযোগ করা যাইনি। অন্ধ্রপ্রদেশ সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, ১৪৯ জন থেকে ১৮০ জন ভারতীয়কে উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এখনও আনুমানিক ২৭৫ জন থেকে ৩২০ জন ভারতীয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না (Nepal Flash Flood)। ভারতীয়দের পরিচয় শনাক্তকরণ, উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে নেপাল সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে অন্ধ্রপ্রদেশ প্রশাসন।

আরও পড়ুন: মোদীকে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, ইউরেনিয়াম চুক্তি থেকে ভিসামুক্ত প্রবেশ—দু’দেশের সম্পর্কে নতুন অধ্যায়

মৃত ৭৮৮, নিখোঁজ ২,৫০০ থেকে ৩,০০

অন্ধ্রপ্রদেশ সরকারের সোমবার সকাল ৭টার হিসাব অনুযায়ী, নেপালে হড়পা বানে (Nepal Flash Flood) মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮৮। এখনও ২,৫০০ থেকে ৩০০০ জন নিখোঁজ বা যোগাযোগ করা যায়নি।

নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এখনও পর্যন্ত ৮,৭০০-র বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে (Nepal Flash Flood)। উদ্ধারকাজে প্রায় ২০ হাজার নিরাপত্তাকর্মী এবং ১৪টি সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য ছ’টি বিশেষজ্ঞ সার্জিক্যাল টিমও কাজ করছে।

আরও পড়ুন: ১৬৪৩ পড়ুয়ার প্রাণ বাঁচিয়ে ‘ত্রিশূলীর হিরো’ প্রধান শিক্ষক রাজেন্দ্র, ভয়াবহতা পেরিয়ে মুম্বাই ফিরলেন ৪১ পর্যটক

ধ্বংস যোগাযোগ ব্যবস্থা, উদ্ধারকাজে বাধা

হড়পা বানে নেপালের (Nepal Flash Flood)  যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪০টিরও বেশি ঝুলন্ত সেতু এবং প্রায় ২৫ মাইল রাস্তা ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গম এলাকায় পৌঁছতে সমস্যা হচ্ছে উদ্ধারকারী দলগুলির।

এর মধ্যেই ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের উদ্ধারে ভারতীয় সুড়ঙ্গ-উদ্ধার (Nepal Flash Flood) বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা নেপালের উদ্ধারকারী দলের সঙ্গে কাজ করছেন। তবে ভারী বৃষ্টি, নতুন করে ভূমিধস এবং উপত্যকার রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজে এখনও বড়সড় ঝুঁকি রয়েছে।

এদিকে, বন্যার জেরে তিব্বত তৈরি হওয়া একটি অস্থায়ী হ্রদও নজরদারিতে রাখা হয়েছে। এই হ্রদ থেকে নতুন করে জলস্ফীতি হলে ইতিমধ্যেই বিপর্যস্ত এলাকাগুলিতে আরও বিপদের আশঙ্কা রয়েছে।

 

দেখুন: নেপালের বিপর্যস্ত টানেলে উদ্ধারকাজে ভারত, নেপাল সেনার সঙ্গে যৌথ তল্লাশি