ভারী বৃষ্টির জেরে সোমবার কার্যত বিপর্যস্ত দিল্লির জনজীবন। এবার এর কোপ এসে পড়ল বিমান পরিষেবায়। প্রবল বৃষ্টির কারণে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা কার্যত ব্যাহত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে মোট ১৫টি বিমান অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি আন্তর্জাতিক বিমানও রয়েছে। ১২টি বিমান জয়পুর, ২টি চণ্ডীগড় ও ১টি বিমান লখনউয়ে পাঠানো হয়েছে।
#WATCH | Children swim and play on a waterlogged road in Durga Vihar area of Delhi, as the city receives heavy rainfall pic.twitter.com/pfQobP0Aoi
— ANI (@ANI) August 24, 2026
ভারী বৃষ্টির জেরে দিল্লির একাধিক এলাকায় জল জমে যায়। এর ফলে যান চলাচলেও বিঘ্ন ঘটে। দক্ষিণ দিল্লি ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির হয়েছে বলে জানা গিয়েছে। নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। অফিসযাত্রীদের মধ্যে অনেকেই দীর্ধ যানজটের মুখে পড়েন। দুর্যোগের কারণে দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে নয়ডায় যাতায়াতকারী বহু মানুষের যাত্রার সময় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। অনেকেরই অফিসে পৌঁছতে নির্ধারিত সময়ের বেশি সময় লাগছে।
Delhi: Heavy rain lashed parts of South Delhi pic.twitter.com/RmokPlcYh1
— IANS (@ians_india) August 24, 2026
আবহাওয়ার অবনতির কারণে একাধিক বিমান সংস্থা যাত্রীদের সতর্ক করেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, প্রতিকূল আবহাওয়র কারণে দিল্লি থেকে দিল্লিগামী বিমান পরিষেবা প্রভাবিত হতে পারে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলের সময়সূচীতে প্রভাব পড়েছে। অন্যদিকে, স্পাইসজেটও যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে বিমানের সময়সূচী বারবার নজর রাখার কথা জানিয়েছে। আকাসা এয়ারও জানিয়েছে, দিল্লিতে আবহাওয়ার কারণে তাদের নেটওয়ার্কের বেশ কিছু বিমান পরিষেবা প্রভাবিত হয়েছে।
Adverse weather conditions may impact flight operations to and from Delhi today.
To ensure a smooth travel experience, we encourage our passengers to check the latest flight status at the following link before heading to the airport: https://t.co/5vemTROi62…
— Air India (@airindia) August 24, 2026
Travel Advisory
Bad weather over #Delhi has impacted flight schedules. We are closely monitoring the weather and doing our best to get you where you need to be, safely and smoothly.
If you’re travelling today, we recommend checking your flight status on our website via…
— IndiGo (@IndiGo6E) August 24, 2026
ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লির একাধিক জেলায় ভারী ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণ-পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি, শাহদারা, মধ্য দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি, পশ্চিম দিল্লি, নয়াদিল্লি ও উত্তর দিল্লির কিছু এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
#WeatherUpdate: Due to bad weather in Delhi (DEL), all departures/arrivals and their consequential flights might be affected. Passengers are requested to check their flight status via https://t.co/ZsAAnbsXYR.
— SpiceJet (@flyspicejet) August 24, 2026
#TravelUpdate: Due to severe weather conditions in Delhi certain flights across our network have been impacted. We realize that this may inconvenience your travel plans and seek your patience and understanding. While this situation is completely beyond our control, please rest…
— Akasa Air (@AkasaAir) August 24, 2026
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি অক্ষরেখা, উত্তরপ্রদেশের উপরে থাকা নিম্নচাপ এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতাপূর্ণ বাতাসের প্রভাবে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ২ দিনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর ফের গরম ফিরতে পারে। এদিকে ২ দিনের বৃষ্টিতে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI)-এর কিছুটা উন্নতি হয়েছে। দেখা গিয়েছে, বর্তমানে দিল্লিতে একিউআই ৮৩ থেকে ১২৭-এর মধ্যে রয়েছে।




