মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একটি সরকারি স্কুলে চাঞ্চল্যকর ঘটনা। সরকারি প্রাথমিক স্কুলে দুই পঞ্চম শ্রেণির ছাত্রীকে প্রস্রাব মেশানো জল খাওয়ানোর (Drink Urine Mixed Water) অভিযোগ উঠেছে। সোমবার এক সহপাঠী ছাত্র জলের বোতলে প্রস্রাব মিশিয়ে (Drink Urine Mixed Water) দেয় বলে অভিযোগ। ওই ঘটনা প্রকাশ্যে আসার পর ওই দুই ছাত্রী স্কুলের প্রধান শিক্ষিকার কাছে নালিশ জানায়।
জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, ছাত্রীদের থেকে অভিযোগ পেয়ে প্রধান শিক্ষিকা তাদের ১০ টাকা দামের চকোলেট খেতে বলেন। চকোলেট খেলে মুখের খারাপ স্বাদ কেটে যাবে বলে পরামর্শ দেন প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকার এই মন্তব্যে ক্ষোভে ঘি ঢালার কাজ করে বলে অভিযোগ। মঙ্গলবার ছাত্রীদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার দাবিতে স্লোগান দেওয়া হয়। সেই সঙ্গে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে খবর।
আরও পড়ুন: কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে অস্বস্তিতে পাকিস্তান, মার্কিন দূতকে তলব
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ স্কুলে যায়। ছাত্রী ও তাদের পরিবারের সদস্য এবং অভিযুক্ত পড়ুয়াদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ছাত্রের অভিভাবকদেরও ডেকে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্তের জন্য ব্লক শিক্ষা আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। দু’দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষিকাকে নোটিস দেওয়া হয়েছে। গুনার জেলাশাসক কিশোর কুমার কানিয়াল জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই ঘটনা নিয়ে ভিন্ন মতও পাওয়া গিয়েছে। প্রশাসনের (Madhya Pradesh) (Madhya Pradesh) তথ্য অনুসারে, ঘটনায় দুই পঞ্চম শ্রেণির ছাত্রী আক্রান্ত হয়েছে। কিছু সংবাদ প্রতিবেদনে আক্রান্ত ছাত্রীর সংখ্যা এবং শ্রেণি নিয়ে ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাই সঠিক সংখ্যা নিয়ে কিছু জানা যাচ্ছে না।
সরকারের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনায় আরও কোনও পড়ুয়া এতে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ছাত্রীদের অভিযোগ জানানোর পর স্কুল কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নিয়েছিল, তাও তদন্তের আওতায় আনা হবে।
তবে এই ঘটনাটি স্কুলে শিশুদের নিরাপত্তা, মর্যাদা এবং অভিযোগ জানানোর ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ সত্যি হলে, শিশুদের নিরাপত্তা ও সংবেদনশীল পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষের ভূমিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
দেখুন: টানা বৃষ্টিতে Salal Dam-এর Spillway Gate খোলা হল




