• facebook
  • twitter
  • youtube
Saturday, 15 August, 2026

ডাগআউটে বসে প্রেমিকাকে রসালো মেসেজ, জরিমানা ব্যাটারের

তামিলনাড়ুর এক ক্রিকেটারকে ম্যাচের সময় ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ক্রিকেটারের নাম

ডাগআউটে বসে প্রেমিকাকে রসালো মেসেজ, জরিমানা ব্যাটারের

জরিমানার মুখে ক্রিকেটার PIC- AI

তামিলনাড়ুর এক ক্রিকেটারকে ম্যাচের সময় ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। অভিযোগ, ম্যাচ চলাকালীন নিয়মভঙ্গ করে প্রেমিকাকে মেসেজ করছিলেন ওই ব্যাটার।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) একটি ম্যাচ চলাকালীন প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ার (পিএমওএ) শৃঙ্খলা লঙ্ঘনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট তামিলনাড়ুর এক ব্যাটারকে ১ লাখ টাকা জরিমানা করেছে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘ঘটনার তদন্ত চলছে। এই অবস্থায় অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হচ্ছে না। অভিযুক্ত একজন বাঁহাতি ব্যাটার। গত বছর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি অর্ধশতরান করেছিল। ম্যাচ চলাকালীন তাকে তার প্রেমিকাকে মেসেজ করতে দেখা গিয়েছে। এখনও পর্যন্ত দুর্নীতির কোনও অভিযোগ নেই। কিন্তু তবে ম্যাচ চলাকালীন পিএমওএ-তে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। তাই ওই ক্রিকেটার নিশ্চিত ভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে।’

প্রথমে ২৬ বছরের ক্রিকেটারকে কঠোর শাস্তি দেওয়ার কথা ভাবা হয়েছিল। তবে গুরুতর কোনও অপরাধ না করার তাঁকে ১ লাখ টাকা জরিমানা এবং সতর্ক করেছে টিএনসিএ।