• facebook
  • twitter
  • youtube
Thursday, 13 August, 2026

ফের কর্মী ছাঁটাই জনপ্রিয় এই সংস্থায়

বিশ্বের অন্যতম জনপ্রিয় তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাকল। ফের সেখানে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা শুরু হয়েছে। এর আগে মার্চের শেষের দিকে প্রায়

ফের কর্মী ছাঁটাই জনপ্রিয় এই সংস্থায়

ফের কর্মীছাঁটাই ওরাকলে- AI নির্মাণ

বিশ্বের অন্যতম জনপ্রিয় তথ্যপ্রযুক্তি সংস্থা ওরাকল। ফের সেখানে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা শুরু হয়েছে। এর আগে মার্চের শেষের দিকে প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল। তাতে প্রভাব পড়ডেছিল ভারতেও। এবারে ফের সেই একই রাস্তাতে হাঁটতে চলেছে কোম্পানি। জানা যাচ্ছে সেপ্টেম্বর ত্রৈমাসিক শুরুর আগেই এই কাজ শুরু করবে সংস্থা।

জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে জোর দিচ্ছে সংস্থা। এআই এজেন্ট নিয়োগে বেশি জোর দিতে এবং খরচ কমাতে এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই ম্যানেজারের কাছে প্রতি বিভাগের একটি তালিকা তৈরি করতে বলেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে অনেক টিমের দুই সংখ্যার বেশি শতাংশে হবে ছাঁটাই। তবে সূত্র জানাচ্ছে, এখনও কত শতাংশের বেশি কর্মী ছাঁটাই হবে, সেই বিষয়ে ম্যানেজমেন্টের তরফে কোনও স্থির সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তাদের ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পর ১,৪১,০০০ কর্মচারী রয়েছে ওরাকলের। আগামী কিছু সপ্তাহের মধ্যেই এই সংখ্যাটা আরও কমতে পারে। ভারতেও এর বড় প্রভাব পড়বে বলেই মনে করেছে বাজার বিশেষজ্ঞরা। প্রযুক্তি ক্ষেত্রে ওরাকল এখন AI নির্ভর কাজ করার জন্যই এই ছাঁটাই পর্ব বাড়বে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও খরচ বাড়াচ্ছে কোম্পানি। স্বাভাবিকভাবেই যার ফলে চিন্তা বাড়ছে কর্মীদের মধ্যে।

কোম্পানির আর্থিক পরিসংখ্যান বলছে, ২০২৬ অর্থবর্ষে ওরাকল তার পরিকাঠামো নির্মাণে ৫৫.৭ বিলিয়ন ডলার খরচ করেছে। এর মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে, AI ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে। এ ছাড়াও ঋণ ও অন্যান্য খরচে কোম্পানির ১.৮৪ বিলিয়ন ডলার গেছে। সেই কারণেই কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে কোম্পানির কস্ট বাঁচাচ্ছে ম্য়ানেজমেন্ট।

মনে রাখতে হবে, এই ছাঁটাই জল্পনা নিয়ে এখনও ওরাকলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। শোনা যাচ্ছে, শীঘ্রই এই বিষয়ে কিছু বলতে পারে কোম্পানি। তবে এই টেক কোম্পানিগুলির মধ্যে ওরাকল একা এই পথে হাঁটছে এমনটা নয়। এর আগে মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল ক্লাউডের মতো কোম্পানিও বহু কর্মী ছাঁটাই করেছে। মূলত, AI নির্ভর প্রযুক্তি আনার কারণেই এই ছাঁটাই পর্ব বাড়ছে।

এর আগে ওরাকল বিশ্বজুড়ে প্রায় ৩০,০০০ কর্মীকে ছাঁটাই করেছিল। যার মধ্যে শুধু ভারতেই প্রভাবিত হয়েছিলেন প্রায় ১২,০০০ কর্মী । এই পদক্ষেপের ফলে ফের ভারতে কোনো আঁচ আসে কিনা তা ননিয়ে শুরু হয়েছে আলোচনা।