ভোটার তালিকায় নাম নেই। আর সেই ‘নাম নেই’-এর জেরেই এক জনের নিট (NEET) কাউন্সেলিং নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, অন্যজন আবার সরকারি চাকরিতে নির্বাচিত হয়েও কাজে যোগ দিতে পারছেন না! ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত আবেদন সংক্রান্ত মামলায় দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে দুই মামলায়ই গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৃষ্ণা রাও।
আরও পড়ুন: ইরানের হামলার হুমকি! তুরস্ক থেকে গোপনে অন্য বিমানে চড়ে পলায়ন ট্রাম্পের!
আবেদনকারীর পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম ও আইনজীবি গোপা বিশ্বাস আদালতে দাবি করেন, আগামী ১৩ আগস্ট তাঁর নিট কাউন্সেলিংয়ের দিন নির্ধারিত করা হয়েছে। কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আবেদন গ্রহণ করছে না। ফলে কাউন্সেলিংয়ের আগে ভোটার তালিকা সংক্রান্ত জট কাটানো কার্যত জরুরি হয়ে পড়ে। সেই কারণেই অ্যাপিলেট ট্রাইব্যুনালে দায়ের করা আপিল দ্রুত নিষ্পত্তির আর্জি জানানো হয় হাইকোর্টে (Calcutta High Court)।
বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, আবেদনটি দ্রুত বিবেচনা করে নিষ্পত্তি করতে হবে। আদালতের (Calcutta High Court) নির্দেশ, আদেশের প্রতিলিপি পাওয়ার পর সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে আপিলটি মেটানোর চেষ্টা করতে হবে।
অন্য মামলায় পরিস্থিতি আরও সরাসরি চাকরির সঙ্গে যুক্ত। মামলাকারী মহম্মদ হাবিবুল্লা পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস আদালতে জানান,রাজস্ব দফতরের গ্রুপ-সি পদে নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে চাকরিতে যোগ দিতে পারছেন না বলে আদালতে জানান তাঁর আইনজীবী।
আরও পড়ুন: সরপঞ্চ চ্যালেঞ্জ: দেশজুড়ে গ্রামীণ স্কুলের পরিকাঠামো উন্নয়নের ডাক ককরোচ জনতা পার্টির
এ ক্ষেত্রেও অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছিল। প্রসঙ্গত,গত ৭ এপ্রিল ওই আপিল দায়ের করা হলেও এখনও তার নিষ্পত্তি হয়নি। এরপরই বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, আদালতের (Calcutta High Court) আদেশের প্রতিলিপি পাওয়ার পর সম্ভব হলে দু’সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালকে সেই আপিল নিষ্পত্তি করতে হবে।
দেখুন: শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি




