নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) দেহাবশেষ কি এবার ফিরবে ভারতের মাটিতে? দীর্ঘদিনের রহস্য ও বিতর্কের মাঝেই আজ অর্থাৎ মঙ্গলবার, দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court) এই নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি। জাপানে থাকা নেতাজির (Netaji Subhash Chandra Bose) দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার দাবিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছেন তাঁর কন্যা অনিতা পাফ।
আরও পড়ুন: সম্পর্কে বরফ গলছে: তারেকের সঙ্গে ত্রিবেদীর বৈঠক, ঢাকায় গেলেন ‘র’ প্রধান
মামলাটি শুনবে প্রধান বিচারপতি সূর্য কান্তের (Justice Surya Kant) নেতৃত্বাধীন বেঞ্চ। বেঞ্চে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী(Justice Joymalya Bagchi) এবং বিচারপতি ভি মোহনা (Justice Venkita Subramani Mohana) । দীর্ঘ কয়েক দশক ধরে নেতাজির (Netaji Subhash Chandra Bose) অন্তর্ধান ও তাঁর শেষ পরিণতি নিয়ে বিতর্ক অব্যাহত।
১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যুর দাবি ঘিরেও রয়েছে একাধিক প্রশ্ন। জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত রয়েছে যে দেহাবশেষকে নেতাজির বলে দাবি করা হয়, সেটিই ভারতে ফিরিয়ে আনার আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে (Supreme Court) ।
আরও পড়ুন: কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত বেড়ে ১৩২, নিখোঁজ ২০০০
নেতাজির (Netaji Subhash Chandra Bose) কন্যার এই আবেদনের জেরে ফের সামনে এসেছে দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিতর্কিত অধ্যায়। আবেদনকারীর দাবি, জাপানে থাকা দেহাবশেষ দেশে ফিরিয়ে এনে নেতাজিকে তাঁর নিজের মাটিতে যথাযথ মর্যাদা দেওয়া হোক। আজকের শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) কী অবস্থান নেয়, সেটাই এখন বড় প্রশ্ন। আদালতের (Supreme Court) নির্দেশে কি খুলতে পারে নেতাজির (Netaji Subhash Chandra Bose) দেহাবশেষ দেশে ফেরানোর পথ? নাকি আরও জটিল হবে বহু দশকের এই রহস্য (Netaji Subhash Chandra Bose)?
দেখুন:




