• facebook
  • twitter
  • youtube
Tuesday, 11 August, 2026

শাবককে খুঁজতে লোকালয়ে ঢুকে মৃত্যু গন্ডারের, চাঞ্চল্য ফালাকাটায়

স্থানীয়দের দাবি, বাঁশঝাড়ে পড়ে যাওয়ার পর আর উঠে দাঁড়াতে পারেনি গন্ডারটি। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা সেখানে গন্ডারটির নিথর দেহ দেখতে পান

শাবককে খুঁজতে লোকালয়ে ঢুকে মৃত্যু গন্ডারের, চাঞ্চল্য ফালাকাটায়

Image: SNS

ফালাকাটায় (Falakata)  গন্ডারের ( Rhinoceros)  মৃত্যু! লোকালয়ে ঢুকে পড়ে তারপর তার নিথর দেহ ( Rhinoceros) দেখতে পায় স্থানীয়রা।  স্বাভাবিকভাবেই গন্ডারের মৃত্যু  ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটায় (Falakata)।  আজ অর্থাৎ মঙ্গলবার সকালে ফালাকাটা  (Falakata) ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকায় একটি গন্ডারকে   ( Rhinoceros) ঘোরাফেরা করতে দেখা যায়।

তার ( Rhinoceros)  সঙ্গে একটি শাবকও ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।   কিছুক্ষণের মধ্যেই কোনও ভাবে শাবকটি মায়ের ( Rhinoceros) কাছ থেকে আলাদা হয়ে যায়। শাবককে না পেয়ে মা গন্ডারটি  তাকে খুঁজতে এলাকায় ছোটাছুটি শুরু করে।

আরও পড়ুন: কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত বেড়ে ১৩২, নিখোঁজ ২০০০

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাবককে খুঁজতে গিয়েই গন্ডারটি ( Rhinoceros) লোকালয়ে ঢুকে পড়ে। সেই সময় একটি বাড়িরও ক্ষতি হয়। পরে সেখান থেকে বেরিয়ে একটি বাঁশঝাড়ে গিয়ে পড়ে যায় গন্ডারটি ( Rhinoceros)। স্থানীয়দের দাবি, বাঁশঝাড়ে পড়ে যাওয়ার পর আর উঠে দাঁড়াতে পারেনি গন্ডারটি। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা সেখানে গন্ডারটির নিথর দেহ দেখতে পান।

আরও পড়ুন: সম্পর্কে বরফ গলছে: তারেকের সঙ্গে ত্রিবেদীর বৈঠক, ঢাকায় গেলেন ‘র’ প্রধান

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জলদাপাড়া বনবিভাগের কুঞ্জনগর বিটের বনকর্মীরা এবং ফালাকাটা থানার পুলিশ। কী কারণে গন্ডারটির মৃত্যু হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বন দপ্তর। মৃত্যুর  ( Rhinoceros)কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আসামে বন্যায় মৃত ১০০, জলবন্দি ১.৩৭ লক্ষ, এখনও প্লাবিত ৪৫৬ গ্রাম

এদিকে, গন্ডারটির ( Rhinoceros)  শাবকটি বর্তমানে কোথায় রয়েছে এবং তার কী পরিস্থিতি, তা নিয়েও উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বন দপ্ততরের তরফে শাবকটির  ( Rhinoceros) সন্ধান ও নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

 

দেখুন: