• facebook
  • twitter
  • youtube
Tuesday, 11 August, 2026

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত বেড়ে ১৩২, নিখোঁজ ২০০০

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে (Colombia Earthquake) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এখনও পর্যন্ত এই সংখ্যাই নিশ্চিত করা গিয়েছে। তবে ধ্বংসস্তূপের (Colombia Earthquake) নিচে বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার স্থানীয় সময় সকালে সাড়ে ৭টার সময় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে (Colombia Earthquake) কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত বেড়ে ১৩২, নিখোঁজ ২০০০

Image: SNS

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে (Colombia Earthquake) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এখনও পর্যন্ত এই সংখ্যাই নিশ্চিত করা গিয়েছে। তবে ধ্বংসস্তূপের (Colombia Earthquake) নিচে বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার স্থানীয় সময় সকালে সাড়ে ৭টার সময় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে (Colombia Earthquake) কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার এই দেশটির পশ্চিমাঞ্চল (Colombia Earthquake)। কয়েক মুহূর্তের মধ্যেই বিস্তীর্ণ এলাকায় নেমে আসে বিপর্যয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালি ও পেরেইরা। কলম্বিয়ার  (Colombia Earthquake) ভূবিজ্ঞান দপ্তরের দাবি, এই শতাব্দীর এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এই দেশে।

আরও পড়ুন:  সম্পর্কে বরফ গলছে: তারেকের সঙ্গে ত্রিবেদীর বৈঠক, ঢাকায় গেলেন ‘র’ প্রধান

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও প্রায় ২০০০ জনের কোনও খোঁজ মেলেনি। আহত হয়েছেন ৫৭০ জন। ভূমিকম্পের (Colombia Earthquake) পর বরবর্তী কম্পন বা আফটারশক হয়েছে অন্তত ২১ বার। বিপর্যয়ের জেরে পশ্চিম কলম্বিয়ায় (Colombia Earthquake) বিমান পরিষেবাও সম্পূর্ণ ব্যাহত হয়েছে। ক্যালি ও পেরেইরার পাশাপাশি চোকে এবং কফি অ্যাক্সিক এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

ক্যালি শহরের একটি বড় হাসপাতালও ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের (Colombia Earthquake) নিচে বহু রোগী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের প্রায় ৩০ শতাংশ হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান ও একাধিক সরকারি ভবনও ক্ষতির মুখে পড়েছে। বহু বাড়িঘরও ভেঙে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৫৭৭টি ছোট-বড় বাড়ি ক্ষতিগ্রস্ত (Colombia Earthquake) হয়েছে। এর মধ্যে ৩৭টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

আরও পড়ুন: আসামে বন্যায় মৃত ১০০, জলবন্দি ১.৩৭ লক্ষ, এখনও প্লাবিত ৪৫৬ গ্রাম

ইউএস জিওলজিক্যাল  (Colombia Earthquake)সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল কলম্বিয়ার রাজধানী বোগোটার পশ্চিমে স্যান হোসে দে পামার  (Colombia Earthquake) এলাকার কাছে, ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা (Colombia Earthquake) এতটাই ছিল যে প্রতিবেশী দেশ পানামা ও ইকুয়েডরেও এর প্রভাব পড়েছে। উদ্ধারকারী দলগুলি ধ্বংসস্তূপ  (Colombia Earthquake)সরিয়ে নিখোঁজদের সন্ধান চালাচ্ছে।

দেখুন: