• facebook
  • twitter
  • youtube
Saturday, 8 August, 2026

চুঁচুড়ার রাস্তায় বিরাট ধস

চুঁচুড়ার রাস্তায় আবারো বিরাট ধস। পিপুলপাতি থেকে বকুলতলা রোডে কেএমডিএ পাইপলাইন বসানোর কাজ চলছে। বৃষ্টির কারণে শনিবার

চুঁচুড়ার রাস্তায় বিরাট ধস

PIC- SOCIAL MEDIA

চুঁচুড়ার রাস্তায় আবারো বিরাট ধস। পিপুলপাতি থেকে বকুলতলা রোডে কেএমডিএ পাইপলাইন বসানোর কাজ চলছে। বৃষ্টির কারণে শনিবার হঠাৎ করে সেই রাস্তার একটা অংশে ধস নামে। এতে গৃহবন্দি এলাকার বাসিন্দারা বিপাকে পড়েছেন।

চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ ঘটনাস্থলে গিয়ে কেএমডিএ-র কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, মানুষের ভোগান্তি এই সরকার বরদাস্ত করবে না। দ্রুত কাজ শেষ না করলে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে বলে কড়া বার্তা দেন বিধায়ক।

এর আগে গত জানুয়ারিতেই এই রাস্তায় ধস নেমেছিল। সেই সময়েও এই একই অভিযোগ উঠেছিল।

চুঁচুড়া পুরসভার একাধিক রাস্তাঘাট বেহাল। পিপুলপাতি থেকে বকুলতলা রোড পর্যন্ত রাস্তাও বেহাল। এই রাস্তা পুরসভার ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে গেছে। এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। মহকুমাশাসকের বাংলো, কলেজ, স্কুল থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ অফিস এই রাস্তাতেই। রাস্তার ধারে একাধিক আবাসনও রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাইপলাইনের কাজ চলছে বলে রাস্তাটি খুঁড়ে রাখা হয়েছে। এর উপরে ধস নেমেছে। রাতে পাইপলাইনের কাজ চলার সময় বাড়িঘর কাঁপছে। আতঙ্কে ঘুমিয়ে পারছেন না তারা। এ নিয়ে ঠিকাদার সংস্থাকে জানালেও বাসিন্দাদের কোনও কথাতেই গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ।

চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, যেখানে বালি দিয়ে গর্ত বুজিয়ে দেওয়ার কথা, সেখানে মাটি দেওয়া হচ্ছে। যার ফলে ধস নামছে। ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। তাদের জন্য মানুষের কাছে আমরা কথা শুনতে পারব না। প্রশাসককেও বিষয়টি জানানো হয়েছে। মানুষের যাতে অসুবিধা না হয়, কেএমডিএ-কে দ্রুত কাজ করতে বলা হয়েছে।

ঠিকাদার সংস্থার তরফে দাবি, এখানে মাটির সমস্যা রয়েছে। প্রথমে যে পরিকল্পনা করে কাজ শুরু হয়েছিল, পরে সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়। তাই একটু সময় লাগছে। তবে খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে।