• facebook
  • twitter
  • youtube
Friday, 7 August, 2026

তেলের চাপে ধস নামল দালাল স্ট্রিটে

আজ সকাল থেকেই মাথায় হাত বিনিয়োগকারীদের। সপ্তাহের শেষদিনে শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই দেখা গিয়েছে হুড়মুড় করে নামছে

তেলের চাপে ধস নামল দালাল স্ট্রিটে

Crude Oil Price Hike Photo-SNS

আজ সকাল থেকেই মাথায় হাত বিনিয়োগকারীদের। সপ্তাহের শেষদিনে শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই দেখা গিয়েছে হুড়মুড় করে নামছে সেনসেক্স ও নিফটি সূচক। নেপথ্যে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। গতকালের তুলনায় ১ শতাংশ দাম বেড়েছে তেলের। যা প্রায় ৩ ডলারের বেশি। আর সেই কারণেই ধসে গেল সেনসেক্স ও নিফটি।

 

আজ বিএসই-র ৩০ টি শেয়ারের দর সকাল সকাল হুড়মুড় করে ধসে যায়। তাছাড়াও এনএসই এর ৫০ টি শেয়ারের দাম অনেকটা কমার কারণে রীতিমত উদ্বিগ্ন সকল বিনিয়োগকারীরা। শুধু তাই নয়, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার  বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিজেদের হাতে থাকা ১৭.৮৬ কোটির ইক্যুইটি বিক্রি করেছে। আর সেই কারণে আরও বেশি ধাক্কা খেয়েছে ভারতের দালাল স্ট্রিট।

বিগত কয়েক মাস ধরে তেলের দাম রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারত চিন সহ একাধিক দেশের কাছে। আমেরিকা ইরান যুদ্ধ শুরুর পর যা আরও উদ্বেগ বাড়িয়েছে। আজ ১ শতাংশ দাম বৃদ্ধির জেরে ফের মাথায় হাত। তবে কেবল ভারতই নয়, সামগ্রিকভাবে এশিয়ান মার্কেটের আজ পতন লক্ষ্য করা গিয়েছে।

এরই মধ্যে সামনে এসেছে আরও একটি তথ্য ইরান পার্লামেন্টে সম্প্রতি পাশ হয়েছে একটি নতুন বিল। আর সেই বিল থেকে জানা গিয়েছে হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা, ইজরায়েল, সসহ বেশ কিছু দেশের তৈলবাহী জাহাজ যেতে দেওয়া হবে না। তা আরও উদ্বেগ বাড়িয়েছে ভারত সহ একাধিক দেশের। দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি আপাত স্থিতিশীল হলেও তেলের দামের জেরে তা যে আগামীদিনে জটিল হবে না, তা বলতে পারছে না কেউই। আর সেই কারণে বিষয়টির দিকে নজর রাখছেন একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশেষজ্ঞরাও।