টানা কয়েকদিন ধরেই বাড়তে শুরু করেছে সোনার দর। ফলে হাসি চওড়া হয়েছে বিনিয়োগকারীদের। আজ বৃহস্পতিবারেও ঊর্ধ্বগামী ছিল এই হলুদ ধাতুর দর। যার জেরে গত ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে গেল এর দাম। চলতি বছরের শুরুর থেকে সোনা ও রুপোর দাম সর্বোচ্চ সীমায় থাকলেও জুন মাস থেকে তা ক্রমেই নামতে শুরু করেছিলল। যা উদ্বেগ বাড়িয়েছিল সকলের মনে।
যদিও জুলাই মাস জুড়ে নিয়ন্ত্রণেই ছিল সোনার দর। কিন্তু চলতি সপ্তাহের শুরু থেকেই ফের দাম বেড়েছে এই ধাতুর। আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অনুসারে প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১,৪৯,২৫০ টাকা। যা গত ৭ সপ্তাহের মধ্যে সবথেকে বেশি। আন্তর্জাতিক স্তরেও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি সোনার দাম রয়েছে ৪৩৬৩ মার্কিন ডলার।
আজ কললকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম বেড়েছে ৩২৫০ টাকা। বুধবারেই বেড়েছিল ২৩০০ টাকা। অর্থাৎ মাত্র ২ দিনেই বেড়েছে ৫৫৫০ টাকা। ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৩১৫০ টাকা। যদিও আজ কেজি প্রতি রুপোর দামে কোনো বদল হয়নি। তবে গতকাল রুপোর দাম বেড়েছিল ৬৩৫০ টাকা।
যদিও বাজারে গেলে এই দরেই সোনা পাওয়া যাবে না। কিছুটা বেশিই খরচ হবে। কারণ এর সঙ্গে জিএসটি ও গয়নার মজুরি যোগ হবে। কিন্তু তার পরেই এই দামের বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে মধ্যবিত্তদের মধ্যে। হললুদ ধাতু কী আগামীতে কেবল ধনীদের ব্যক্তিগত সম্পত্তি যাবে? এমন প্রশ্ন তুলছেন অনেকে।




