• facebook
  • twitter
  • youtube
Thursday, 6 August, 2026

আর্থিক দুর্নীতি, তছরুপের ৭ মামলা কলকাতা পুলিশকে

রাজ্যে বিজেপি সরকার আসার পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারি এজেন্সির মধ্যে সমন্বয় আনার চেষ্টা চলছে

আর্থিক দুর্নীতি, তছরুপের ৭ মামলা কলকাতা পুলিশকে

Kolkata Police Photo-ANI

এবার কলকাতা পুলিশকে সাতটি আর্থিক দুর্নীতি মামলার তথ্য দিল ইডি। মঙ্গলবার লালবাজারের বৈঠকে এমনই সিদ্ধান্ত নিলেন ইডির শীর্ষ কর্তারা ও কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।

এই মামলা গুলির নতুন করে তদন্ত হবে বলে জানা গিয়েছে। যে তছরুপের বা দুর্নীতির এফ আই আর হয়নি তার নতুন করে এফ আই আর করে তদন্ত হবে। এমনটাই সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

সূত্রের খবর ইডির যে মামলা গুলি কলকাতা পুলিশ এলাকার মধ্যে সেই সব মামলার মধ্যে বেছে নেওয়া হয়েছে ৭ টি গুরুত্বপূর্ণ মামলা। তার যে সমস্থ প্রয়োজনীয় নথি সেই সব নথি ইতিমধ্যে আদানপ্রদান করেছে দুই তদন্তকারী সংস্থা।

রাজ্যে বিজেপি সরকার আসার পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারি এজেন্সির মধ্যে সমন্বয় আনার চেষ্টা চলছে। অতীতে এই সমন্বয়ের অভাব ছিল বলেই অভিযোগ উঠেছিল। এবার রাজ্যের সেই অপবাদ ঘোচানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন কোনও তদন্ত কেন্দ্রীয় এজেন্সি যদি করতে চায় তাহলে রাজ্যের কাছে অনুমতির প্রয়োজন নেই। এবার সেই ঘোষণাই বাস্তবে রূপায়িত হলো।

নতুন করে দুই তদন্তকারী সংস্থার মধ্যে শুরু হলো সমন্বয়।