বীরভূমে কয়েক কোটি টাকা উদ্ধারের ঘটনায় তদন্তের আঁচ এবার পৌঁছল কলকাতা হাইকোর্টে। পুলিশের অভিযানের পর আইনি সুরক্ষা বা ‘রক্ষাকবচ’ চেয়ে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা টুলু মণ্ডল (Tulu Mondal)। তাঁর আবেদন গ্রহণের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত সূত্রে খবর, চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি টুলু মণ্ডলের (Tulu Mondal) আত্মীয় মিনার মণ্ডলের (Minar Mondal) বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নগদ টাকা ও সোনা উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া টাকার পরিমাণ কয়েক কোটি টাকা। এছাড়া টুলু মণ্ডলের (Tulu Mondal) কয়েক কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক স্তর— সর্বত্রই তীব্র চর্চা শুরু হয়েছে। তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনার মধ্যেই আদালতের দ্বারস্থ হলেন টুলু মণ্ডল (Tulu Mondal)।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের মঞ্চে পালাবদলের ছাপ, ট্যাবলোয় শ্যামাপ্রসাদ ও কেন্দ্রীয় প্রকল্প
হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করা আবেদনে তদন্ত চলাকালীন তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে আদালত (Calcutta High Court) সূত্রের খবর। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন। এখন আদালত এই মামলায় কী নির্দেশ দেয়, সেদিকেই নজর তদন্তকারী সংস্থা ও রাজনৈতিক মহলের।
বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া অর্থের উৎস, সেই টাকার লেনদেন এবং এর সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে টুলু মণ্ডলের (Tulu Mondal) হাইকোর্টে (Calcutta High Court) রক্ষাকবচের আবেদন মামলায় নতুন মাত্রা যোগ করেছে। চলতি সপ্তাহেই শুনানি হলে তদন্তের ভবিষ্যৎ গতিপথ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বা নির্দেশ আসতে পারে বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশের।
আরও পড়ুন: পেট্রোল, ডিজেল নিতে গাড়ির বিমা দেখানোর প্রস্তাব সুপ্রিম কোর্টের
এদিন অর্থাৎ বুধবার সকালে টুলু মণ্ডলের (Tulu Mondal) পরিবারের প্রতিটি সদস্যের উপর কড়া নজর রাখছিলেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই বুধবার সকালে একযোগে টুলু মণ্ডলের শ্বশুরবাড়ির লোকজনের বাড়িতে হানা দিল এসটিএফের একটি বিশেষ দল। এদিন আচমকাই হাজির হন টুলু মণ্ডলের (Tulu Mondal) শ্যালক মিন্টু শেখ (Mintu Sheikh) ওরফে মহম্মদ সামসুল আলমের বাড়িতে। তবে শুধু মিন্টুর (Mintu Sheikh) বাসভবনেই নয়, একই সঙ্গে অভিযান চালানো হয় তাঁর আরও এক শ্যালক নুরুল ইসলামের বাড়িতেও। তদন্তকারী সূত্রে খবর, পুলিশ যখন অভিযানের জন্য মিন্টুর (Mintu Sheikh) বাড়িতে পৌঁছয় তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
https://youtube.com/shorts/WbqvjFNpUrc?si=vbHMzTW6ZpUKcV0d




