• facebook
  • twitter
  • youtube
Thursday, 9 July, 2026

আর্জেন্টিনা–মিশর বিতর্কে ফিফার রেফারিদের পাশে কোলিনা

ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেসিয়ারের বিরুদ্ধে ফিফার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল সংস্থা

আর্জেন্টিনা–মিশর বিতর্কে ফিফার রেফারিদের পাশে কোলিনা

Image: x/collinaofficial

বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম মিশর বিশ্বকাপ ম্যাচের রেফারিং ঘিরে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। এই অবস্থায় ম্যাচের দায়িত্বে থাকা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেসিয়ারের বিরুদ্ধে ফিফার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল সংস্থা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ফিফা। জানা গিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে লেতেসিয়ারকে চলতি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

ফিফার রেফারিজ কমিটি ওই ম্যাচে রেফারির পারফরম্যান্স তদন্ত করে দেখছে। ফিফার নিয়ম অনুযায়ী, এ বিষয়ে কোনও দেশের হস্তক্ষেপ বা ভেটো দেওয়ার সুযোগ নেই। তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফাই। এই প্রসঙ্গে বলা যায়, ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসানও রেফারির কড়া সমালোচনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে হামদি ফাতির ওপর ফাউল করা হলেও পেনাল্টি দেওয়া হয়নি। এমনকি, ভিএআরও দেখা হয়নি। পাশাপাশি, মিশরের গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসানের অভিযোগ, শুরু থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মিশরের বিপক্ষে গেছে। আর, আর্জেন্টিনা অন্যায্য সুবিধা পেয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই ফিফা তদন্ত শুরু করেছে।

তবে, এইসবের মধ্যেই ফিফার প্রধান রেফারিং কর্তা পিয়েরলুইজি কোলিনা ম্যাচ রেফারির পাশে দাঁড়িয়েছেন। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, কোনও প্রমাণ ছাড়া রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। কোলিনা বলেন, এতে সংশ্লিষ্ট রেফারি ও তাঁদের পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। একই সঙ্গে তিনি ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর প্রভাব খাটানোর অভিযোগও একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি।

তাঁর স্পষ্ট বক্তব্য, রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন। ভিএআরের নিয়ম ব্যাখ্যা করে কোলিনা বলেন, প্রতিটি গোলের আগে আক্রমণ গঠনের পুরো পর্বে কোনও ফাউল হয়েছে কি না তা খতিয়ে দেখা হয়। তিনি কোয়ার্টার ফাইনালে মোস্তফা জিকোর গোল বাতিলের সিদ্ধান্ত এবং মহম্মদ সালাহকে শেষ মুহূর্তে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তকে ফিফার নিয়ম অনুযায়ী সঠিক বলে ব্যাখ্যা করেছেন।