• facebook
  • twitter
  • youtube
Wednesday, 8 July, 2026

শীতলখুচিতে মীনাক্ষীর গাড়িতে ডিম নিক্ষেপ, মামলা দায়েরের অনুমতি বিচারপতির

মীনাক্ষীর আইনজীবী অভিষেক হালদার আদালতে জানান, শীতলখুচিতে দলের মৃত কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। ঘটনাটিকে আইনশৃঙ্খলার প্রশ্ন হিসেবে তুলে ধরে আদালতের হস্তক্ষেপ দাবি করেন

শীতলখুচিতে মীনাক্ষীর গাড়িতে ডিম নিক্ষেপ, মামলা দায়েরের অনুমতি বিচারপতির

File Photo

শীতলখুচিতে মীনাক্ষীর গাড়িতে ডিম  ছোঁড়া হয়। সেই ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আইনজীবী অভিষেক হালদার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে আদালত মামলা দায়েরের অনুমতি দেয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়ের হওয়ার পর শুনবেন বলে জানান।

মীনাক্ষীর আইনজীবী অভিষেক হালদার আদালতে জানান, শীতলখুচিতে দলের মৃত কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। ঘটনাটিকে আইনশৃঙ্খলার প্রশ্ন হিসেবে তুলে ধরে আদালতের হস্তক্ষেপ দাবি করেন।

সম্প্রতি শীতলখুচিতে মন্টু মিয়ার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, এটি হত্যাকাণ্ড হলেও প্রথম দিকে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । একই সঙ্গে মুাম্বইয়ে কর্মরত শীতলখুচির এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর তাঁর মরদেহ ফিরিয়ে আনতেও প্রশাসনিক সহযোগিতা মেলেনি বলে অভিযোগ ওঠে। এই দুই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কোচবিহারের জেলাশাসকের দপ্তর অভিযানের কর্মসূচি ছিল বামেদের। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথেই মীনাক্ষীর গাড়িতে ডিম ছোঁড়ার অভিযোগ ওঠে।

ঘটনার জন্য বাম নেতৃত্ব বিজেপিকে দায়ী করেছে এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছে। ঘটনাস্থল থেকে মীনাক্ষী সামাজমাধ্যমে সরাসরি লাইভ করেন এবং পরে কোচবিহারের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অন্যদিকে, বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, গাড়িতে ডিম নিক্ষেপের অভিযোগে এর আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। সেই মামলায় দ্রুত শুনানির আবেদন করা হলেও আদালত জানিয়েছিল, নির্ধারিত বিচারপ্রক্রিয়া অনুসারেই বিষয়টি বিবেচনা করা হবে।