• facebook
  • twitter
  • youtube
Tuesday, 7 July, 2026

বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং লকেট চট্টোপাধ্যায়ের

পরিবারের সঙ্গে দেখা করে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগের সরকার যেখানে পরিবারকে আশ্বস্ত করতে পারেনি, সেখানে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ করেছে

বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং লকেট চট্টোপাধ্যায়ের

Photo: Representational Image

বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে নাবালিকার বাড়িতে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। এদিনই বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যাওয়ার কথা রয়েছে। তার আগেই বিজেপির প্রতিনিধি দল পরিবারের সঙ্গে দেখা করে সরকারের তরফে প্রয়োজনীয় সহযোগিতার বার্তায় দেয়।

পরিবারের সঙ্গে দেখা করে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগের সরকার যেখানে পরিবারকে আশ্বস্ত করতে পারেনি, সেখানে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ করেছে। তাঁর দাবি, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, নির্যাতিতার পরিবার তাঁদের কাছে জানিয়েছে যে সরকারের ভূমিকা নিয়ে তারা সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রয়েছে পরিবারের। তিনি আরও বলেন, এই মুহূর্তে রাজনীতি নয়, পরিবারের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বাস দেন, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁর দাবি, তদন্ত এবং সরকারের ভূমিকা নিয়ে পরিবার সন্তোষ প্রকাশ করেছে।

গত রবিবার পুকুর থেকে নির্যাতিতা কিশোরীর দেহ উদ্ধারের পর থেকেই বারুইপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ হয় এলাকায় এই মামলায় ইতিমধ্যেই আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দার নামে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ঘটে।

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, নির্যাতিতার বাবা সরকারের কাছে যে সমস্ত দাবি জানিয়েছেন, সেগুলি পূরণ করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, পরিবারের আস্থা সরকারকে  আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহ দিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, পরিবারের তরফে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।