• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল একাধিক লোকাল, দুর্ভোগে আমজনতা

আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দমদম নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ডাউন দার্জিলিং মেল নৈহাটি-দমদম হয়ে ডাইভারশন করা হয়েছে।

শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল একাধিক লোকাল, দুর্ভোগে আমজনতা

Photo: File Photo

ছুটির দিনে শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন। আগামী রবিবার, ৫ জুলাই শিয়ালদহ শাখায় ৩২টি ট্রেন বাতিল করা হয়েছে। দমদম জংশন-ডানকুনি সেকশনের অধীনে একটি রেল ব্রিজের সংস্কারের কাজ চলবে। ১০ ঘণ্টা সেই কাজ চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে। সেক্ষেত্রে আজ মধ্যরাতের পর থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত ওই লাইনে কাজ চলবে।

এই বিষয়ে রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপ ও ডাউন মিলিয়ে মোট ১৬টি ডানকুনি লোকাল বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলি হল, শিয়ালদহ-ডানকুনি- ৩২২১১, ৩২২১২, ৩২২১৩, ৩২২১৪, ৩২২১৫, ৩২২১৬, ৩২২১৭, ৩২২১৮, ৩২২১৯, ৩২২২০, ৩২২২১, ৩২২২২, ৩২২২৩, ৩২২২৪, ৩২২২৭, ৩২২২৮। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত- ৩১৩১৩, ৩১৩১৯, ৩১৩১৬, ৩১৩২০ বাতিল করা হয়েছে।

অন্যদিকে, শিয়ালদহ-নৈহাটি- ৩১৪১৫, ৩১৪১৪, ৩১৪১৮ লোকাল বাতিল করা হয়েছে। বিধাননগর রোড-নৈহাটি- ৩১৪৭১ ও শিয়ালদহ-হাবড়া- ৩৩৬৫৪ লোকাল বাতিল করা হয়েছে। সেই সঙ্গে নৈহাটি-ব্যান্ডেল- ৩৭৫২৭, ৩৭৫২৮, ৩৭৫৩১, ৩৭৫৩২, ৩৭৫৩৩, ৩৭৫৩৪ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দমদম নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ডাউন দার্জিলিং মেল নৈহাটি-দমদম হয়ে ডাইভারশন করা হয়েছে। সেই তালিকায় ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আগ্রা ক্যান্ট-কলকাতা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস ও শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসও রয়েছে।

রবিবার ছুটির দিন হলেও শিয়ালদহ-ডানকুনি শাখায় একাধিক লোকাল ট্রেন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেক্ষেত্রে ওইদিন ওই শাখায় ৩২টি ট্রেন বাতিল হওয়ায় সাধারণ মানুষকে খানিকটা হলেও যে সমস্যার মুখে পড়তে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।