• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে যে দলগুলি

বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে জার্মানি

বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে যে দলগুলি

Image: IANS

বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে জার্মানি। তবে তারা চারবার চাম্পিয়ন হয়েছে। তারপরেই ব্রাজিল ৭বার ফাইনালে খেলেছে। আর খেতাব জিতেছে ৫ বার। ৬ বার বিশ্বকাপ ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে আর্জেন্টিনা ও ইতালি। তার মধ্যে ইতালি ৪ বার বিশ্বকাপ ঘরে তুলেছে। তবে আর্জেন্টিনার ঘরে ৩ বার বিশ্বকাপ শোভা পেয়েছে।  

৪ বার ফাইনালে খেলেছে ফ্রান্স। তার মধ্যে তারা ২ বার শিরোপা পেয়েছে। তিনটি ফাইনাল খেললেও নেদারল্যান্ডস  একবারও জিততে পারেনি। উরুগুয়ে ২ বার ফাইনালে উঠে ২ বারই চ্যাম্পিয়ন হয়েছে। হাঙ্গেরি ও চেকোশ্লোভাকিয়া ২ বার করে ফাইনাল খেললেও তারা সফল হতে পারেনি। একবার করে ফাইনালে খেলবার সুযোগ পেয়েছে ইংল্যান্ড ও স্পেন। এই দুই দেশ চ্যাম্পিয়ন হয়েছে। একবার করে ফাইনালে খেলেছে ক্রোয়েশিয়া ও সুইডেন। তবে তারা ফাইনালে বাজিমাত করতে পারেনি।