• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

স্বাধীনতা দিবসে শ্রীলঙ্কায় টেস্ট অভিষেক বৈভব সূর্যবংশীর? সিরিজ ঘোষণা হতেই শুরু হল জল্পনা

বর্তমানে ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় ভারত রয়েছে পাঁচ নম্বরে ও শ্রীলঙ্কা ছ’নম্বরে

স্বাধীনতা দিবসে শ্রীলঙ্কায় টেস্ট অভিষেক বৈভব সূর্যবংশীর? সিরিজ ঘোষণা হতেই শুরু হল জল্পনা

Photo: Representational Image

১৫ আগস্ট থেকে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ। বর্তমানে ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় ভারত রয়েছে পাঁচ নম্বরে ও শ্রীলঙ্কা ছ’নম্বরে।

প্রথম টেস্টটি হবে গল-এ, ১৫ থেকে ১৯ আগস্ট। দ্বিতীয় টেস্ট হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে, ২৩ থেকে ২৭ আগস্ট। ২০১৭-র পর এই প্রথম শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এ পর্যন্ত ৪৬টি টেস্ট ম্যাচ হয়েছে। ২২টিতে জিতেছে ভারত ও সাতটিতে জিতেছে শ্রীলঙ্কা। ড্র হয়েছে ১৭টিতে। ভারত ঘরের মাঠে যেখানে ১৩টি টেস্ট জিতেছে, সেখানে ন’টি জিতেছে শ্রীলঙ্কায়। অন্যদিকে ভারতেরর বিরুদ্ধে শ্রীলঙ্কার সবকটি টেস্ট জয়ই এসেছে ঘরের মাঠে। ২০২২-এর মার্চে ভারতে যে দুটি টেস্টের সিরিজ খেলতে এসেছিল শ্রীলঙ্কা, সেই সিরিজে দুটিতেই জিতেছিল ভারত।

এর আগে দুই দেশের ক্রিকেট বোর্ড এই সফরে অতিরিক্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এই সিরিজ সংক্রান্ত প্রেস রিলিজে সেই টি-টোয়েন্টি ম্যাচগুলির কোনো উল্লেখ করেনি।

এই টেস্ট সিরিজে ভারতীয় দলে বেশ কিছু নতুন মুখ দেখা যেতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারনা। বেশ কয়েকজনের ওপর নজর রয়েছে নির্বাচকদের, যাদের এই সিরিজে সুযোগ দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে যারা শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন, তাদের অনেককেই এই সফরে সুযোগ দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

এঁদের মধ্যে বৈভব সূর্যবংশীও রয়েছেন। এই সিরিজেই তাঁর টেস্ট অভিষেকের সম্ভাবনা আছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। যেহেতু শ্রীলঙ্কার পরিবেশ ও উইকেট ভারতের মতোই এবং বৈভব উপমহাদেশের উইকেটে যথেষ্ট ভাল ব্যাটিং করেন, তাই তাঁকে শ্রীলঙ্কায় টেস্ট অভিষেকের সুযোগ দেওয়া হতে পারে, বোর্ডের অন্দরমহলে এমনই শোনা গেল।