• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

গেইল লিমিটেডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস কে সিনহা

১৯৯৪ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) হিসেবে গেইলে যোগদান করেন এস কে সিনহা

গেইল লিমিটেডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস কে সিনহা

Photo: Representational Image

গেইল লিমিটেডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস কে সিনহা। এর আগে তিনি সংস্থার নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে কর্মরত ছিলেন। তেল ও গ্যাস শিল্পে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। কর্পোরেট ফাইন্যান্স, কর্পোরেট অ্যাকাউন্টস, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ইনভেস্টর রিলেশনস, কর ব্যবস্থা, ট্রেজারি ও ব্যাঙ্কিং, কস্টিং, বাজেট প্রণয়ন, প্রকল্প মূল্যায়ন এবং মার্জার ও অধিগ্রহণের ক্ষেত্রে তাঁর দক্ষতা অতুলনীয়।

ডিরেক্টর হিসেব যোগ দেওয়ার পর তিনি গেইলের আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশারী করেছেন। বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং কৌশলগত আর্থিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।১৯৯৪ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) হিসেবে গেইলে যোগদান করেন এস কে সিনহা।

এরপর তিনি সংস্থার অর্থ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কর্পোরেট সুশাসন, নিয়ম মেনে পরিচালনা, ব্যয় সাশ্রয়, বৃহৎ নিবিয়োগ প্রকল্পের মূল্যায়ন এবং দক্ষ ট্রেজারি ব্যবস্থাপনার মাধ্যমে সংস্থার মূল্য বৃদ্ধি করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া এসএপি বাস্তবায়ন, স্বয়ংক্রিয়করণ এবং কেন্দ্রীভূত আর্থিক প্রক্রিয়া চালুর মাধ্যমে অর্থ বিভাগে ডিজিটাল রূপান্তরেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

তিনি গেইল গ্লোবাল সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং গেইল ম্যাঙ্গালোর পেট্রোকেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্যদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেচেন এবং সংস্থাগুলিতে বিভিন্ন কৌশলগত ও পরিচালনাগত সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এক্সটেল এশিয়া সার্ভে ২০২৬-এ আইআর প্রোফেশনাল বিভাগে এশিয়ায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এছাড়া আইসিএআই এবং আইসিপিএ-এর তরফ থেকেও কস্ট ম্যানেজমেন্ট ও আর্থিক নেতৃত্বে উৎকর্ষতার জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন।

এস কে সিনহার আর্থিক দক্ষতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি গেইলের আর্থিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং একটি সমন্বিত জ্বালানি সংস্থা হিসেবে গেইলের আগ্রযাত্রাকে আরও গতিশীর করবে বলে সংস্থার আশা। তাঁর নেতৃত্বে গেইল আর্থিক প্রতিবেদন তৈরির উৎকর্ষতা, বিনিয়োগকারী সম্পর্ক উন্নয়ন এবং শেয়ারহোন্ডারদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির ক্ষেত্র উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।