• facebook
  • twitter
  • youtube
Tuesday, 30 June, 2026

স্কুল শিক্ষকেরা পাবেন রাজ্য সরকারী কর্মচারীর সম্মান

এবার থেকে সকল স্কুল শিক্ষককে যার মধ্যে সরকার অনুমোদিত স্কুল শিক্ষকেরা রয়েছেন তাঁদের সকলকে রাজ্য সরকারি কর্মচারীর সম্মান দেবে।

স্কুল শিক্ষকেরা পাবেন রাজ্য সরকারী কর্মচারীর সম্মান

পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আজ মঙ্গলবার জানিয়েছেন রাজ্য সরকার এবার থেকে সকল স্কুল শিক্ষককে যার মধ্যে সরকার অনুমোদিত স্কুল শিক্ষকেরা রয়েছেন তাঁদের সকলকে রাজ্য সরকারি কর্মচারীর সম্মান দেবে।

 

আজ বিজেপির শিক্ষা সেলের এক সম্মেলনে এসে এই বিষয়টি সকলের সামনে তুলে ধরেন। পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার কথাও শোনা যায় তাঁর মুখে। সাংবাদিকদের সামনে এসে তিনি বলেন,’  উচ্চশিক্ষা মন্ত্রী ইতিমধ্যেই এই নিয়ে নানা পদক্ষেপ নিচ্ছেন, একাধিক পরিকল্পনাও করেছেন। আমাদের দলের সকলের  চিন্তা করছি যাতে রাজ্যের সকল স্কুল শিক্ষককে রাজ্য সরকারী কর্মচারীর সম্মান দেওয়ার। এটি সকল বিজেপি শাসিত রাজ্যেই রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও বলেন, যদি এটি করা যায় তাহললে অর্থনৈতিক ভাবেও রাজ্যের সসকল শিক্ষকদের অনেক সুবিধা হবে। তিনি আরও জানিয়ে দেন সকল শিক্ষকেরা যেন নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। ‘ অল্পবয়সী মনকে সঠিক দিশা দেখানোর গুরু দায়িত্ব রয়েছে শিক্ষকদের উপরে। আপনাদের আরও সতর্ক হতে হবে। সকলে যাতে সঠিক শিক্ষা পায় সেদিকটা দেখতে হবে।‘

 

বর্তমানে কেবলমাত্র রাজ্য সরকারি স্কুলের শিক্ষকেরাই সরকারী কর্মচারীর সম্মান পেয়ে থাকেন। যদিও একটি বিরাট সংখ্যক সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকেরা এই সম্মান থেকে বঞ্চিত থাকেন। আর সেই সমস্যা মেটানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন অনেকে। আর তা হলে বেতন সহ একাধিক ক্ষেত্রেও সুবিধা পাবেন সকলে। সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকেরা বেতন পেলেও তারা সরকারী কর্মচারীরা আর্থিক যে সুবিধা পান তার থেকেও বঞ্চিত থাকেন। আর এবারে এই পদক্ষেপ নেওয়া হলে এই সকল সমস্যার সমাধান হবে বলেও মনে করা হচ্ছে।