• facebook
  • twitter
  • youtube
Tuesday, 30 June, 2026

সিতাইয়ের বিজেপি বিধায়কের উপর হামলায় গ্রেপ্তার তিন যুবক

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে

সিতাইয়ের বিজেপি বিধায়কের উপর হামলায় গ্রেপ্তার তিন যুবক

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের সিতাইয়ের বিজেপি নেতা তথা ওই কেন্দ্রের প্রার্থী আশুতোষ বর্মার উপর হামলার চেষ্টা চালায় কিছু দুষ্কৃতীরা। এবার সেই হামলার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার গভীর রাতে সিতাই থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গুলিগুলো নাইন এমএম পিস্তলের। ধৃতদের মধ্যে বিষ্ণু রায় নামে এক তৃণমূল কর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে। আশুতোষ বলেন, ‘অভিযুক্তরা আমার সঙ্গে দেখা করার সময় চায়। সে মতো আমার বাড়িতে আসে। নিরাপত্তারক্ষীরা তাদের তল্লাশি চালালে গুলি উদ্ধার হয়।‘