• facebook
  • twitter
  • youtube
Saturday, 27 June, 2026

মোহনবাগানে প্যানজিওটিস, ইস্টবেঙ্গলে হাবাসকে নিয়ে বাড়ছে জল্পনা

আসন্ন মরসুমের জন্য নতুন কোচ চূড়ান্ত করে ফেললো মোহনবাগান সুপার জায়ান্ট। পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ প্যানাজিওটিস ডিলম্পেরিসকে দলে নিলো তারা।

মোহনবাগানে প্যানজিওটিস, ইস্টবেঙ্গলে হাবাসকে নিয়ে বাড়ছে জল্পনা

আসন্ন মরসুমের জন্য নতুন কোচ চূড়ান্ত করে ফেললো মোহনবাগান সুপার জায়ান্ট। পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ প্যানাজিওটিস ডিলম্পেরিসকে দলে নিলো তারা। জানা গিয়েছে, তিনবছরের জন্য গ্রিক এই কোচকে দলে নিতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। কথাবার্তা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। আপাতত, কিছু কাগজপত্র বাকি রয়েছে। সেগুলো চূড়ান্ত হলে দ্রুতই গ্রিক এই কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তিনি সম্ভবত সহকারী কোচ কনস্টান্টিনোস কাটসারাস এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ পাপাইওনৌ ইওয়ানিসকে সঙ্গে নিয়ে কলকাতায় আসছেন।

তবে নয়া কোচ নিয়োগের ক্ষেত্রে একটি বিষয় সবুজ-মেরুন অনুরাগীদের ভাবাতে পারে ৷ সেটি হল কোচের হটসিটে বসে ডিলেম্পেরিসের বড় কোনও সাফল্য না-পাওয়া ৷ মোহনবাগান থেকেই হয়তো কোচ হিসেবে সাফল্যের সরণিতে হাঁটা শুরু করবেন ডিলেম্পেরিস ৷ তার আগে পর্যন্ত আশায় বুক বাঁধা ছাড়া উপায় নেই সমর্থকদের ৷ তবে পাঞ্জাব কোচ হিসেবে ডিলেম্পেরিসের কৌশল গত মরশুমে যে নজর কেড়েছিল, তা বলাই বাহুল্য ৷ পাঞ্জাব এফসি খেতাবি দৌড়ে ছিল গ্রিক কোচের কারণেই ৷ আধুনিক ফুটবল দর্শন, আক্রমণাত্মক কৌশল এবং তরুণ ফুটবলারদের উন্নয়নে বিশেষ দক্ষতার জন্য পরিচিত ডিলেম্পেরিস বাগানে সাফল্য ফিরিয়ে আনতে পারেন কি না, এখন সেটাই দেখার ৷ উয়েফা প্রো লাইসেন্স রয়েছে তাঁর। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলার পাশাপাশি ৪-২-৩-১ ফর্মেশন ব্যবহার করেন ডিলেম্পেরিস। ৫১ বছর বয়সী এই কোচ ২০২৪ সাল থেকে পঞ্জাব দলের দায়িত্বে আছেন এবং গত মরসুমে তাদের এআইএফএফ সুপার কাপের সেমিফাইনালে নিয়ে যাওয়ার পাশাপাশি শেষ ম্যাচে লিগ শিরোপার খুব কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন।

এদিকে, কোচ চূড়ান্ত করার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গলও। প্রাক্তন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে লাল-হলুদ ম্যানেজমেন্টের কথাবার্তা অনেকদূর এগিয়েছে। তবে, এখনও কোনোকিছুই চূড়ান্ত হয়নি। আসলে, হাবাসের কাছে সবুজ-মেরুন ব্রিগেডেরও প্রস্তাব রয়েছে। তাঁকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে চাইছে তারা। অন্যদিকে, এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েজকে নিয়ে কলকাতার দুই প্রধান আগ্রহী থাকলেও জানা গিয়েছে কলকাতায় আসতে রাজি নন প্রাক্তন ভারতীয় দলের এই কোচ। এছাড়াও, লাল-হলুদের পছন্দের তালিকায় প্রাক্তন মুম্বাই কোচ পিটার ক্র্যাটকিও রয়েছেন। বিষয়টি নিয়ে শুক্রুবার ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, কোচ নিয়োগের ক্ষেত্রে এখনও কোনোকিছু চূড়ান্ত হয়নি। যখন হবে, তখন সবাইকেই তা জানানো হবে।