• facebook
  • twitter
  • youtube
Thursday, 25 June, 2026

আজ স্বস্তি ও অস্বস্তির মিশেলে বাজার

আজ বিকেলে লেনদেন বন্ধের সময়ে সেনসেক্স ছিল ৭৭,১০০.৪৭ পয়েন্টে। যা গতকালের তুলনায় ১০৯.২৫ পয়েন্ট বেশি। সেই সঙ্গে নিফটি ছিল ২৪,০৫৬.০০ পয়েন্টে।

আজ বিকেলে লেনদেন বন্ধের সময়ে সেনসেক্স ছিল ৭৭,১০০.৪৭ পয়েন্টে। যা গতকালের তুলনায় ১০৯.২৫ পয়েন্ট বেশি। সেই সঙ্গে নিফটি ছিল ২৪,০৫৬.০০ পয়েন্টে। যা গতকালের তুলনায় ৩৪.৩৫ পয়েন্ট বেশি। তবে গত দুই দিনের মধ্যে সেনসেক্স উঠেছিল ১৭০০ পয়েন্ট। ফলে আজ সসকাল থেকে প্রফিট বুকিংয়ের হার ছিল স্বাভাবিকের তুলনায় বেশি।

যদিও আজ বেলা ৩টের দিকে টাননা ৭৫ মিনিট পতন হয়েছিল সেনসেক্সের। এক ধাক্কায় ৫০০ পয়েন্ট নেমে এসেছিল সেনসেক্স। যা কিছুটা উদ্বেগ বাড়িয়েছিল বিনিয়োগকারীদের। কিন্তু পরিস্থিতি তারপরে সামাল দেওয়া গেলেও বাজার যে এই মুহূর্তে বেশ অস্থিতিশীল হয়ে রয়েছে তা স্পষ্ট হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞ অঙ্কুর পুরী জানিয়েছেন, যেহেতু শুক্রবার বাজার বন্ধ থাকবে সেই কারণে আজ বেলার দিকে বিনিয়োগকারীরা নিজেদের হোল্ড করা পজিশন কিছুটা হাল্কা করার পরিকল্পনাতেই ছিল। আর সেই কারণেই প্রভাব বাজারে।

যদিও আজ বাজারে ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ারের দর গতকালের থেকে বেড়েছে ৪.৭ শতাংশ। যেহেতুপ তেলের দাম কমেছে সেই কারণে গত ছয় মাসের মধ্যে আজ এই কোম্পানির শেয়ার সর্বোচ্চ দাম ছুঁয়ে ফেলেছে। সেই সঙ্গে বাজাজ অটো, মারুতি সুজুকি, টাটা মোটরস , মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার দর ১-৪ শতাংশ বেড়েছে। এছাড়াও টিভিএস মোটরস, অশোক লেল্যান্ড, টাটা মোটরসের দর বেড়েছে ৪-৫ শতাংশ।  পাশাপাশি ওএনজিসির শেয়ার দর গতকালের তুলনায় ৩ শতাংশ কমেছে। এছাড়াও মেটাল কোম্পানিও আজ বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে।  হিন্ডালকোর শেয়ার দর কমেছে ২ শতাংশ।  সেই সঙ্গে অ্যালুমিনিয়ামের দরও কমেছে অনেকটা। তবে আগামী সপ্তাহে বাজারের পরিস্থিতি কি থাকবে সেদিকেই রয়েছে নজর। বিশেষ করে আন্তর্জাতিক বাজারের হাল কোনদিকে থাকবে সেদিকেই নজর রাখবেন বিনিয়োগকারীরা। সেই মত বাজারে লেনদেন করবেন তা্রা। আর সেই আঁচ এসে পড়বে রিটেল বিনিয়োগকারীদের উপরে।