• facebook
  • twitter
  • youtube
Monday, 17 August, 2026

জামাই ষষ্ঠী করলেন অভিনেতা বিশ্বনাথ বসু

ব্যস্ত কাজের সূচির মাঝেও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে উৎসবের আনন্দ উপভোগ করেন তিনি।

জামাই ষষ্ঠী করলেন অভিনেতা বিশ্বনাথ বসু

বারো মাসে তেরো পার্বণ বাঙালির জনপ্রিয় অনুষ্ঠান ‘জামাই ষষ্ঠী’। এদিন জামাই আদরের কোনও ত্রুটি রাখেন না শাশুড়ি। তাই এই উৎসবের জনপ্রিয়তা ও বেশি। শনিবার ছিল জামাই ষষ্ঠী। আর এদিন জামাই ষষ্ঠী উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন অভিনেতা বিশ্বনাথ বসু।

এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে ছিল পারিবারিক উষ্ণতা, আড্ডা এবং সুস্বাদু খাবারের আয়োজন করা হয়। ব্যস্ত কাজের সূচির মাঝেও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে উৎসবের আনন্দ উপভোগ করেন তিনি।

এদিন শ্বশুরবাড়িতে জামাইদের বিশেষ আপ্যায়ন করা হয়। অভিনেতার পরিবারেও তার ব্যতিক্রম ঘটেনি। আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে।