• facebook
  • twitter
  • youtube
Saturday, 20 June, 2026

জেলে প্রথম রাতে পাতে জুটল ডাল-রুটি, মেঝেতে শুয়েই রাত কাটল উদয়নের

আবাস যোজনায় সরকারি ঘর পাওয়ার পর তাঁর কাছ থেকে বেআইনিভাবে ২৫ হাজার টাকা নগদ নেওয়া হয়েছিল

প্রথম রাত কেমন কাটল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর? এই প্রশ্নের উত্তর এখন অনেকে জানতে চান। ফুলবাগান এলাকার ফ্ল্যাট থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। বিলাসের জীবনযাপন এখন আর নেই। দল ক্ষমতায় নেই। নিজেও জিততে পারেননি। তবে রাতের খাবারের মেনুতে ছিল ডাল আর রুটি। জেলের ভিতরে প্রথম রাতটা মেঝেতে শুয়েই কাটালেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আর এক রাতেই নাভিশ্বাস উঠে গিয়েছে প্রাক্তন মন্ত্রীর। তাই ভোর হতেই লকআপের ভিতরে পায়চারি করতে থাকেন তিনি। শুক্রবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে এখন জেলবন্দি কমল গুহর ছেলে।

এদিকে বিজয় সাহা নামে দিনহাটার এক বাসিন্দা উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার জেরেই জেল। সেখানে নেই এসি। নেই নরম বিছানা। নেই বিলাসের মেনুও। এভাবেই প্রথম রাত কেটেছে বলে জেল সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, লকআপের গুমোট বন্ধ বাতাসে তাঁর খুব অসুবিধা হয়েছে। এই অস্বস্তিতে ছটফট করতে হয়েছে উদয়ন গুহর। হাঁক পেড়ে যে কিছু আবদার করবেন সেই অবস্থাও নেই। মান-সম্মান ধুলোয় মিশেছে। এখন আদালত জামিন দিলে তবেই খোলা আকাশের নীচে আসতে পারবেন তিনি।

অন্যদিকে কোচবিহারের কথা তাঁর খুব মনে পড়ছে বলে এক প্রহরীকে তিনি জানিয়েছেন। যেখানে জীবনের অনেক সোনালি মুহূর্ত কেটেছে। আর এখন জেলে থাকতে হয়েছে। সিপিএমের পক্ষ থেকে অন্তত ৫৫ জন তালিকা ও তথ্য দিয়ে দিনহাটা থানায় অভিযোগ করেছে, তাঁদের কাছ থেকে উদয়ন গুহ চেয়ারম্যান থাকার সময় আবাস যোজনার নামে বেআইনিভাবে টাকা নিয়েছেন। তাঁর স্ত্রী শাশ্বতী গুহ সহ পরিবারের কয়েকজন সদস্য দেখা করতে এসেছিলেন। উদয়ন গুহ দিনহাটা পুরসভার চেয়ারম্যান পদে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করেছিলেন। সেই নিযে মুখ খুলতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। নতুন করে অভিযোগ দায়ের করার পর বিজয় সাহা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আবাস যোজনায় সরকারি ঘর পাওয়ার পর তাঁর কাছ থেকে বেআইনিভাবে ২৫ হাজার টাকা নগদ নেওয়া হয়েছিল। তাঁকে ২০ হাজার টাকার একটি রসিদও ধরানো হয়েছিল। বাকি ৫ হাজার টাকার কোনও হিসাব দেওয়া হয়নি।

তাছাড়া সিপিএম নেতা শুভ্রালোক দাস জানান, ৫৫ জনের তালিকা তাঁরা থানায় জমা দিয়েছেন। সেই তালিকা যাঁদের নাম রয়েছে তাঁদের প্রত্যেকের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে আবাস যোজনার জন্য টাকা নেওয়া হয়েছে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর প্রত্যেকদিন স্বাস্থ্য পরীক্ষা করার পরিকল্পনা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। লকআপের ভেতরেই রোজ তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা ডাক্তারি পরীক্ষা করানো হচ্ছে।