• facebook
  • twitter
  • youtube
Thursday, 20 August, 2026

দুর্ঘটনার কবলে ক্যালিফর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে

দুর্ঘটনার কবলে ক্যালিফর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান ভেঙে আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিমানটি ক্যালিফর্নিয়ার এডওয়ার্ড বায়ুসেনা ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণএর মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে দুই জন ছিলেন বিমান বোয়িংয়ের কর্মী।

দুর্ঘটনার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

বিমানঘাঁটির তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বি-৫২ বিমানটির নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলছিল। সেই পরীক্ষামূলক উড্ডয়নের সময়ই এটি ভেঙে পড়ে। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

এই ঘটনার জেরে বিমানঘাঁটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি দর্শকদের জন্য ভিজিটর পাস ইস্যুও আপাত স্থগিত রাখা হয়েছে। মার্কিন বায়ুসেনার কর্নেল জেমস হেইস জানিয়েছেন, দুর্ঘটনার ভিডিও ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

তাঁর কথায়, প্রাথমিক পর্যবেক্ষণে মনে হয়েছে বিমানটিতে থাকা করাও বেঁচে থাকার থাকার সম্ভাবনা ছিল না। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের মে গুয়ামে একটি বি-৫২ বোমারু বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। সে সময় বিমানে সাত জন থাকলেও সবাই প্রাণে বেঁচে যান