• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

ভগবানগোলার তৃণমূল বিধায়কের নামে পড়ল ‘নিখোঁজ’ পোস্টার, বাড়ছে ক্ষোভ

এই ভয় থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছেন রেয়াত। আর তার প্রেক্ষিতেই পড়ল নিখোঁজ পোস্টার। ভগবানগোলার বিধায়ককে নিয়ে মানুষের ক্ষোভ তুঙ্গে উঠেছে

তিনি তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক। কঠিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় ছিনিয়ে এনেছেন। তাই তাঁর কাছে মানুষের প্রত্যাশাও রয়েছে। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে তাঁকে আর এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এই নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে। দল হেরে গিয়েছে। ক্ষমতা থেকে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আর রাস্তায় বের হলে বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে। তার উপর যদি কোনও অভিযোগ থাকে এবং পুলিশ ধরে সেক্ষেত্রে নিউ নর্ম্যাল হয়ে উঠেছে ডিম থেরাপি। এই আবহে ভগবানগোলার তৃণমূল কংগ্রেস বিধায়ক রেয়াত হোসেন সরকারের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার।

এদিকে তৃণমূল কংগ্রেস এখন ভেঙে খান খান হয়ে গিয়েছে। বিধানসভার অন্দরে আসল তৃণমূল এবং আদি তৃণমূল নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। তাহলে কি ভগবানগোলার বিধায়ক আসল তৃণমূলে ভিড়ছেন? উঠছে প্রশ্ন। আসল তৃণমূলে যাওয়ার পর যে বিধায়করা পড়ে আছেন তাঁরা জনরোষের জেরে কার্যত ‘ঘরবন্দি’। এই আবহে ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার। রেল স্টেশন সংলগ্ন এলাকায় সোমবার পড়ল একাধিক পোস্টার। কে বা কারা এই পোস্টার ফেলল সেটা এখনও জানা যায়নি। তবে স্থানীয় মানুষজনই বিধায়ককে না পেয়ে ক্ষোভ উগরে পোস্টার দিয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে রাজ্যসভা থেকে তিনজন সাংসদ পদত্যাগ করেছেন। লোকসভার ২০ জন সাংসদ এনসিপিআই দলে যোগ দিয়েছেন। সেখানে অন্যতম বিধানসভা কেন্দ্র হচ্ছে ভগবানগোলা। এই কেন্দ্র থেকে ২০২৪ সালের উপনির্বাচনে জিতেছিলেন রেয়াত হোসেন সরকার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও দলের ভরাডুবি হয়েছে। কিন্তু আসন রক্ষা করতে পেরেছেন রেয়াত। অথচ জয়ের পর থেকে দেখা নেই বিধায়কের। তবে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে যেভাবে তৃণমূল নেতাদের জনরোষের মুখে পড়তে হচ্ছে এবং তাঁদের উপর ডিম থেরাপি চলছে তাতে জয়ী বিধায়কদের অনেকেই নিজের এলাকায় বের হতে ভয় পাচ্ছেন।

তাছাড়া এই ভয় থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছেন রেয়াত। আর তার প্রেক্ষিতেই পড়ল নিখোঁজ পোস্টার। ভগবানগোলার বিধায়ককে নিয়ে মানুষের ক্ষোভ তুঙ্গে উঠেছে। কারণ ভগবানগোলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চলছে। এই আবহে তাঁদের পাশে থাকার কথা। সেখানে তাঁকে দেখতেই পাওয়া যাচ্ছে না। ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। আর তা থেকেই সোমবার একাধিক পোস্টার পড়েছে। যেখানে বিধায়ককে ‘নিখোঁজ’ দাবি করে রীতিমতো আক্রমণ করা হয়েছে। পোস্টারে দাবি করা হয়েছে, সংকটের সময়ে জনপ্রতিনিধির ভূমিকা কী হওয়া উচিত? ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কে দাঁড়াবে?