রবিবার ফের দিল্লি আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠক করবেন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গেও। সূত্রের খবর, সোমবারই সংসদে তৃণমূলের বিরোধী ব্লকের আত্মপ্রকাশ হতে পারে।
সোমবার স্পিকারের কাছে সশরীরে হাজিরা দিয়ে আলাদা ব্লক গঠনের আবেদন জানাবেন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। যে কারণে রবিবার বিকেলের মধ্যে সব সাংসদকে দিল্লিতে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, রবিবার সন্ধায় মুখ্যমন্ত্রী শুভেন্দু দিল্লি পৌঁছতে পারেন। রাতেই তিনি ফের বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন।
এরই মধ্যে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পূর্ব-নির্ধারিত বাংলা সফর বাতিল হয়েছে। কারণ বাংলায় শাহর যে সব প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল সেগুলির কাজ শেষ হয়নি। তাই তাঁর বাংলা সফর বাতিল হয়েছে।




