• facebook
  • twitter
  • youtube
Wednesday, 3 June, 2026

দিল্লিতে কূটনৈতিক ব্যস্ততা, আজ থেকে ৫দিনের ভারত সফরে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩ থেকে ৭ জুন পর্যন্ত ভারত সফরে থাকবেন ডেলসি রদ্রিগেজ

আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ এক পর্বে ৩ জুন থেকে পাঁচ দিনের ভারত সফরে আসছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের রুটিন সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। একইসঙ্গে ভারত-নেপাল সীমান্ত ইস্যুবাংলাদেশের সঙ্গে নদী-সংক্রান্ত আলোচনা এবং জম্মু-কাশ্মীর নিয়ে সাম্প্রতিক আন্তর্জাতিক মন্তব্যের বিষয়ে নয়াদিল্লির অবস্থানও স্পষ্ট করা হয়।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে৩ থেকে ৭ জুন পর্যন্ত ভারত সফরে থাকবেন ডেলসি রদ্রিগেজ। মূলত আন্তর্জাতিক বিগ ক্যাটস কোয়ালিশন’ সম্মেলনে অংশগ্রহণের কথা থাকলেও সেই কর্মসূচি স্থগিত হয়েছে। তবে সফরসূচি অপরিবর্তিত রয়েছে। তাঁর সঙ্গে সেদেশের একাধিক মন্ত্রীও ভারতে আসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে জ্বালানিবাণিজ্যবিনিয়োগস্বাস্থ্যপরিবহণ ও পুনর্ব্যবহারযোগ্য শক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি রদ্রিগেজের ষষ্ঠ ভারত সফর বলেও জানানো হয়েছে।

এদিন ভারত-নেপাল সীমান্ত বিরোধ প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিদেশ মন্ত্রক। জয়সওয়াল জানানদুই দেশের সীমান্ত সংক্রান্ত প্রায় ৯৮ শতাংশ সমস্যার সমাধান হয়ে গিয়েছে। অবশিষ্ট কিছু এলাকায় নদীর গতিপথ পরিবর্তন ও সীমান্ত নির্ধারণ নিয়ে মতপার্থক্য রয়েছেযা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই মেটানো হচ্ছে। এই বিষয়ে কোনও তৃতীয় দেশের ভূমিকার প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানান তিনি।

অন্যদিকেপাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীর প্রসঙ্গে করা মন্তব্যের কড়া সমালোচনা করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের বক্তব্যজম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এ বিষয়ে বাইরের কোনও পক্ষের মন্তব্য অনভিপ্রেত। বাংলাদেশের সঙ্গে নদী-সংক্রান্ত বিষয়েও ইতিবাচক বার্তা দিয়েছে ভারত। ৫৪টি অভিন্ন নদী নিয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা চলছে বলে জানানো হয়েছে। পাশাপাশিমার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের প্রত্যাবাসনের ক্ষেত্রে আইনসম্মত ও সহযোগিতামূলক অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছে বিদেশ মন্ত্রক।