আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসের জন্য ৩০ জন ক্রিকেটারের একটা প্রাথমিক তালিকা তৈরি করেছে বিসিসিআই। জানা গিয়েছে, প্রাথমকি সেই তালিকায় জায়গা হয়নি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের। অর্থাৎ, তাঁর এশিয়ান গেমসে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। প্রাথমিক তালিকা
অনুযায়ী ২০২৩ সালে এশিয়ান গেমসে সোনা জেতা ভারতীয় দলের ন’জন ক্রিকেটার এবারও দলে থাকতে পারেন। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। যদিও তাঁকে এ বার নেতৃত্বের জন্য ভাবা হচ্ছে না। কারণ, ঋতুরাজ ২০২৪ সালের জুলাইয়ের পর ভারতীয় দলের হয়ে আর খেলেননি। ভারতের টি-টোয়েন্টি দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় থাকা শ্রেয়স আইয়ারের নামও এই প্রাথমিক তালিকায় রয়েছে।
Advertisement
পাশাপাশি, সাম্প্রতিক সময়ে আইপিএলে সবচেয়ে বেশি নজর কেড়েছেন তরুণ বৈভব সূর্যবংশী। এশিয়ান গেমসের প্রাথমিক দলে তাঁকেও রাখা হয়েছে। সম্ভবত মূল দলেও তাঁকে রাখতে চলেছেন নির্বাচকরা । এদিকে, এশিয়ান গেমসের সময় ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ থাকায় হেড কোচ গৌতম গম্ভীরের জাপানে যাওয়ার সম্ভাবনাও বেশ কম। তাঁর পরিবর্তে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ এশিয়ান গেমসে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাতে পারেন।
Advertisement
Advertisement



