• facebook
  • twitter
Thursday, 28 May, 2026

পদত্যাগ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

সিদ্দারামাইয়া পদত্যাগপত্র জমা দেওয়ার সময় উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং মন্ত্রীসভার অন্যান্য সহকর্মীরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন

পদত্যাগপত্র জমা দিলেন সিদ্দারামাইয়া

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। বেঙ্গালুরুর লোক ভবনে রাজ্যপালের বিশেষ সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট অনুপস্থিত থাকায় বিশেষ সচিব প্রভু শঙ্কর তাঁর পদত্যাগ গ্রহণ করেন। লোক ভবন সূত্রে খবর, ব্যক্তিগত কারণে গেহলট তাঁর নিজের শহর ইন্দোরে রয়েছেন।

সিদ্দারামাইয়া পদত্যাগপত্র জমা দেওয়ার সময় উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং মন্ত্রীসভার অন্যান্য সহকর্মীরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। সিদ্দারামাইয়া জানিয়েছেন, ‘আমি লোক ভবনে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাপত্র জমা দিয়েছি।‘ তিনি আরও বলেন, দলীয় হাইকম্যান্ডের নির্দেশেই তিনি পদত্যাগ করেছেন। বিশেষ সচিব প্রভু শঙ্কর একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি, তবে এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন রাজ্যপাল।‘

Advertisement

আজ সকালে নিজের বাসভবনে মন্ত্রীসভার সহকর্মীদের জন্য আয়োজিত এক প্রাতরাশ বৈঠকে সিদ্দারামাইয়া জানান, তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং কংগ্রেসের হাইকম্যান্ডের নির্দেশে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারই কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।

Advertisement

 

Advertisement