পরিচালক অনীক দত্তের রহস্যমত্যুর ঘটনা সামনে আসার পরে রীতিমত হতভম্ব সিনেপাড়া। পরিচালকের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, পরিচালকের শরীর ও মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণ হয়েছিল। বাঁ দিকের মাথার খুলির হাড় ভেঙে যায়। পাশাপাশি, বাঁ দিকের পাঁজর, পা এবং কোমরে গুরুতর চোটের চিহ্ন মিলেছে। মুখ, পিঠ ও কোমরের বাঁ দিকে তীব্র ঘর্ষণের দাগও পাওয়া গিয়েছে। এমনকি ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারীদের অনুমান, চারতলার ছাদ থেকে পড়ে যাওয়ার সময় আবাসনের পাশের একটি গাছের ডালে ধাক্কা লেগে তা ভেঙে যায়, তারপরই তিনি মাটিতে আছড়ে পড়েন। বর্তমানে মরদেহ রাখা হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানে রাতে গিয়ে প্রয়াত পরিচালকের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শ্রদ্ধাজ্ঞাপন করেন।
Advertisement
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার হয়েছে। সেটি পরিচালকের মেয়ের উদ্দেশে লেখা বলে দাবি। তাঁর মেয়ে বর্তমানে সুইডেনে থাকেন। নোটে কাউকে দায়ী করা হয়নি। ছাদে একটি ম্যাগাজিনের ভিতরে রাখা খাম থেকে ওই চিঠি উদ্ধার হয়েছে বলে খবর। সিসিটিভি ফুটেজেও পুরো ঘটনাটি ধরা পড়েছে বলে দাবি তদন্তকারীদের। জানা গিয়েছে, হিন্দুস্তান পার্কের আবাসনে ঢোকার পর প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটে না গিয়ে সরাসরি ছাদে উঠে যান অনীক। তারপরই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
Advertisement
Advertisement



