• facebook
  • twitter
Tuesday, 26 May, 2026

বহিরাগত শ্রমিকদের অপসারণ ও স্থানীয়দের নিয়োগের দাবি, কড়া বার্তা বিধায়কের

দুর্গাপুরে একাধিক বেসরকারি কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের

বহিরাগত শ্রমিকদের সরিয়ে স্থানীয়দের কাজে নেওয়ার দাবিতে এবার কড়া অবস্থান নিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। মঙ্গলবার সকালে সগড়ভাঙা শিল্পতালুকের একাধিক বেসরকারি কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি।

জানা গিয়েছে, গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড এবং এসআরএমবি প্রাইভেট লিমিটেড কারখানায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পৌঁছন বিধায়ক। সেখানে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নিয়োগ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

Advertisement

কারখানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই অভিযোগ করেন, ভোটের অনেক আগে থেকেই বিভিন্ন কারখানায় বহিরাগত শ্রমিকদের কাজ দেওয়া হয়েছে। তিনি বলেন, অবিলম্বে সেই সমস্ত শ্রমিকদের তালিকা তৈরি করে সরিয়ে স্থানীয় যুবকদের নিয়োগ করতে হবে।

Advertisement

এছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের শোষণ করা হলে কিংবা স্থানীয়দের বঞ্চিত করা হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে রাজনৈতিক ও শ্রমিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Advertisement