• facebook
  • twitter
Tuesday, 26 May, 2026

জামুড়িয়ায় বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক

পুলিশ ১২০ বোতল দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত করে

আসানসোলের জামুরিয়ায় বেআইনি মদ বিক্রির অভিযোগে মারামারি বিজপুর এলাকা থেকে গণেশ গড়াই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গণেশ গড়াই নামে অবৈধ মদ বিক্রেতাকে আটক করে। রবিবার রাতে পুলিশের একটি দল বীজপুর এলাকায় গণেশ গড়াইয়ের আস্তানায় পুলিশ অভিযান চালায়। পুলিশের দল গণেশের বাড়িতে পৌঁছয়। তার বিরুদ্ধে বেআইনি মদ বিক্রির অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ। গণেশ স্বীকার করে নিয়েছে যে, সে বেআইনি মদ বিক্রি করতো। অবৈধ মদ বিক্রির জায়গাও তিনি পুলিশকে দেখিয়ে দেন।

তাঁর স্ত্রীর উপস্থিতিতে পুলিশ ১২০ বোতল দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত করে। জামুড়িয়া থানার ইনচার্জ সৌমেন্দ্র সিং ঠাকুরের নির্দেশে, জামুড়িয়া থানার পুলিশ সমস্ত আইনি নিয়ম মেনে, অবৈধ মদ আটক করে ও গণেশকে হেফাজতে নেয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হলে, বিচারক তার জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

এবিষয়ে গণেশের স্ত্রী রুপা দেবী বলেন, আমার স্বামী প্রতিবন্ধী। গত ২৫ বছর ধরে তিনি অবৈধ বা বেআইনি ভাবে মদ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তিনি আরও বলেন,  স্বামীর দোকানের কোনও লাইসেন্স নেই। কিন্তু প্রতিবন্ধী হওয়ায় তিনি অন্য কোনও কাজ করতে পারেন না বলেও জানান। সে কারণেই মদ বিক্রি করে নিজের ও পরিবারের ভরণপোষণ করতেন।

Advertisement

 

Advertisement