• facebook
  • twitter
Monday, 25 May, 2026

অভিষেকের বাড়িতে এল পুলিশ, নিয়ে গেল সিসিটিভি-মনিটর

অভিষেক বাড়ি থেকে একটি মনিটর বের করে নিয়ে যান পুলিশকর্মীরা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের হানা

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বাড়িতে এল পুলিশ। সোমবার দুপুরে তাঁর বাড়িতে কয়েকজন পুলিশকর্মী প্রবেশ করে। তাঁদের মধ্যে কয়েকজন ছিলেন সাধারণ পোশাকে। আবার কয়েকজন ছিল উর্দি পরে। কিছু ক্ষণ পর অভিষেক বাড়ি থেকে একটি মনিটর বের করে নিয়ে যান পুলিশকর্মীরা। এরপর মনিটরটিকে তুলে দেওয়া হয় একটি সাদা গাড়িতে। সেটি কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

অভিষেকের বাড়ি থেকে পুলিশকর্মীরা বেরিয়ে যাওয়ার পর একটি গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। সেই গাড়িটি লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নামে নথিভুক্তি বলে খবর। অভিষেকের শান্তিনিকেতন বাড়িটিও ওই সংস্থার নামেই পুরসভায় নথিভুক্ত রয়েছে। কেন হঠাৎ তৃণমূল সাংসদের বাড়িতে পুলিশ গেল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।

Advertisement

অভিষেকের দু’টি ঠিকানায় অবৈধ নির্মাণ বিষয়ে জোড়া নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। একটি নোটিস অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে অন্যটি লিপস অ্যান্ড বাউন্ডসের নামে গিয়েছে বলে খবর। কলকাতা পুর আইন ১৯৮০-এর ৪০০ (১) ধারার কথা নোটিসে উল্লেখ রয়েছে। ওই ধারা অনুযায়ী, কোনও বাড়ি বা নির্মাণের প্ল্যান বহির্ভূত অবৈধ অংশ ভাঙার বা কাজ বন্ধ করার নির্দেশ দিতে পারে পুর কমিশনার। তবে ভাঙার আগে ওই সম্পত্তির মালিককে পুরসভার নোটিস পাঠাতে হয়।

Advertisement

 

 

Advertisement