• facebook
  • twitter
Saturday, 23 May, 2026

বাকেইকে নিয়োগ করল ইরান

ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ শুক্রবার পশ্চিম এশিয়ার সঙ্কটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনার জন্য গঠিত ইরানের প্রতিনিধিদলের মুখপাত্র হিসেবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেইকে নিয়োগ করলেন।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Islamic Republic of Iran Broadcasting (আইআরআইবি)-এর প্রতিবেদন অনুযায়ী, শান্তি আলোচনা সংক্রান্ত প্রতিনিধিদলের প্রধান হিসেবে ঘালিবাফ এই নিয়োগের নির্দেশ জারি করেন। নির্দেশে বাকেইকে “বিপ্লবী

ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ শুক্রবার পশ্চিম এশিয়ার সঙ্কটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনার জন্য গঠিত ইরানের প্রতিনিধিদলের মুখপাত্র হিসেবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেইকে নিয়োগ করলেন।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Islamic Republic of Iran Broadcasting (আইআরআইবি)-এর প্রতিবেদন অনুযায়ী, শান্তি আলোচনা সংক্রান্ত প্রতিনিধিদলের প্রধান হিসেবে ঘালিবাফ এই নিয়োগের নির্দেশ জারি করেন। নির্দেশে বাকেইকে “বিপ্লবী শক্তির অন্যতম মুখ” এবং “আন্তর্জাতিক আইন বিষয়ে বিশেষজ্ঞ” বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়েছে। বর্তমানে তিনি ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দায়িত্ব সামলাচ্ছেন। আরও বলা হয়েছে, আন্তর্জাতিক মহলে ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা এবং চলমান আলোচনাকে ঘিরে সাধারণ মানুষের প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে বাঘাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।আইআরআইবি-র উদ্ধৃতি অনুযায়ী, গালিবাফ তাঁর নির্দেশে বলেন, “আপনাকে ‘মিনাব ১৬৮’ দলের মুখপাত্র হিসেবে নিয়োগ করছি। কূটনীতি এবং আন্তর্জাতিক আইন বিষয়ে আপনার অভিজ্ঞতা দেশের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরতে সহায়ক হবে বলে আমি আশাবাদী।”উল্লেখ্য, ইরান তাদের এই আলোচক দলের নাম দিয়েছে “মিনাব ১৬৮”। ইরানের দাবি, মিনাব অঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে আমেরিকার হামলায় ১৬৮ জন নিহত হয়েছিলেন, যাঁদের মধ্যে ১২০-রও বেশি শিশু ছিল। সেই ঘটনাকে স্মরণ করেই এই নামকরণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চলমান কূটনৈতিক আলোচনায় বার্তা পৌঁছে দিতে এবং আন্তর্জাতিক স্তরে একযোগে সরকারি অবস্থান তুলে ধরতেই এই পদক্ষেপ নিয়েছে তেহরান।

Advertisement

Advertisement