• facebook
  • twitter
  • youtube
Saturday, 29 August, 2026

আজ মন্ত্রীসভার বৈঠক করবেন মোদী

বিভিন্ন মন্ত্রকের কাজের অগ্রগতি, নীতিগত সিদ্ধান্ত এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে

আজ মন্ত্রীসভার বৈঠক করবেন মোদী

PM Modi Video Message Photo-SNS

আজ কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন মন্ত্রকের কাজের অগ্রগতি, নীতিগত সিদ্ধান্ত এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব ভারতের অর্থনীতি ও নাগরিক পরিষেবায় কীভাবে পড়তে পারে, সেই বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হতে পারে।

সম্প্রতি পুদুচেরিতে ফের এনডিএ সরকারের ক্ষমতায় ফেরা এবং পশ্চিমবঙ্গ এবং আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের প্রেক্ষিতে, এই তিন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে।

এই বৈঠকে প্রধানমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং অন্যান্য প্রতিমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন, বিভিন্ন দপ্তরের বরাদ্দ এবং প্রশাসনিক সংস্কার নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে জ্বালানি, কৃষি, লজিস্টিক, বিমান ও নৌ পরিবহণ ক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সে বিষয়ে বিভিন্ন মন্ত্রককে নির্দেশ দিতে পারেন প্রধানমন্ত্রী।

উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৬ সালে এটি কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রথম বৈঠক। একই সঙ্গে, মন্ত্রীসভায় সম্ভাব্য রদবদল নিয়েও রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।