পাঁচ দেশের সফর শেষে মঙ্গলবার ইতালিতে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দুই নেতার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে চর্চার বিষয় ছিল। আর এবার মোদীর ইতালি সফরে তাঁদের সাক্ষাতের একাধিক ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। মোদী-মেলোনির সেলফি দেখা গেল বিশ্বখ্যাত কলোসিয়ামের সামনে। পাশাপাশি, সমাজমাধ্যমে মেলোনি পোস্ট করে লিখেছেন- ‘রোমে স্বাগত, আমার বন্ধু।’
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী মেলোনিকে ‘মেলোডি’ নামের বিশেষ চকোলেট উপহার দিচ্ছেন, যা ইতালির জনপ্রিয় ব্র্যান্ড পার্লের তৈরি। ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদী আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট, মেলোডি।‘ এই মন্তব্যের পর দুই নেতা হাসিতে ভেঙে পড়েন, আর সেই ভিডিও সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। নেটিজেনরা এই ঘটনাকে মজার ছলে ‘খুব চকোলেটি’ মুহূর্ত বলেও সম্বোধন করেছে। মঙ্গলবার রোমে পৌঁছনোর পর বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান ইতালির উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী অ্যান্টনিও তাজানি।
Advertisement
Advertisement
Advertisement



