• facebook
  • twitter
  • youtube
Wednesday, 7 October, 2026

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা

রাজ্যের নতুন সরকার আসার পরেই ক্রীড়া মন্ত্রকের খোলনলচে বদলে দেবার পরিকল্পনা গ্রহণ করেছেন ক্রীড়ামন্ত্রী। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে।

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা

Nishith Pramanik Photo-SNS

রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলার খেলাধুলোর অগ্রগতিতে প্রধান ভূমিকা নিতে চলেছেন। ক্রীড়ামন্ত্রী মঙ্গলবার স্পষ্ট জানিয়েছেন, বাংলা থেকে যে সমস্ত ক্রীড়াবিদ আন্তর্জাতিক স্তরে সাফল্য এনে দিতে পারবেন, তাঁদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে। এমনকি অলিম্পিকে বাংলার কোনও ক্রীড়াবিদ যদি সোনা জেতেন, তাহলে তাঁর হাতে তুলে দেওয়া হবে আট কোটি টাকা।

ক্রীড়ামন্ত্রী আরও জানান, যুবভারতী ক্রীড়াঙ্গণের বাইরে অদ্ভূত মূর্তি রয়েছে। তা সরানোর জন্য ইতিমধ্যেই পূর্ত দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের নতুন সরকার আসার পরেই ক্রীড়া মন্ত্রকের খোলনলচে বদলে দেবার পরিকল্পনা গ্রহণ করেছেন ক্রীড়ামন্ত্রী। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে।