• facebook
  • twitter
Thursday, 14 May, 2026

মানসিক স্বাস্থ্য সচেতনতায় নতুন উদ্যোগ

বড় পরিসরে পথচলা শুরু কেয়ারিং মাইন্ডস ইন্টারন্যাশনালের

নিজস্ব চিত্র

মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সচেতনতা বাড়াতে এবং আধুনিক পরিষেবা আরও মানুষের কাছে পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল কেয়ারিং মাইন্ডস ইন্টারন্যাশনাল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৩ বছরেরও বেশি সময় ধরে মানসিক স্বাস্থ্যকে ঘিরে থাকা সামাজিক সংকোচ দূর করতে তারা কাজ করে চলেছে। এবার নতুন ঠিকানায় আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানের পরিষেবা চালু করা হয়েছে।

সংস্থার দাবি, বর্তমানে বিশ্বজুড়ে ১ বিলিয়নেরও বেশি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন। ভারতে প্রায় ১৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের সক্রিয় মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজন রয়েছে। উদ্বেগ, অবসাদ এবং সামাজিক মাধ্যমে অতিরিক্ত আসক্তির ফলে তরুণ প্রজন্মের মানসিক চাপও বাড়ছে।

Advertisement

নতুন কেন্দ্রে শিশু থেকে প্রবীণদের জন্য কাউন্সেলিং, থেরাপি, ফিজিওথেরাপি, হাইড্রোথেরাপি এবং বিশেষ শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সংস্থার বক্তব্য, এক ছাদের নিচে সমন্বিত পরিষেবার মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবাকে আরও সহজ, স্বস্তিদায়ক এবং গ্রহণযোগ্য করে তুলতেই এই উদ্যোগ।

Advertisement

Advertisement