• facebook
  • twitter
Tuesday, 12 May, 2026

সঞ্জুর স্বপ্নের নায়ক ধোনি

ধোনির জনপ্রিয়তা যে কীভাবে গোটা দেশকে ছুঁয়ে গিয়েছিল, সে কথাও তুলে ধরেন সঞ্জু। সঞ্জুর কথায়, ধোনি তখন সব জায়গাতেই বিরাজমান।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আজ থেকে কুড়ি বছর আগের সেই দৃশ্য। মহেন্দ্র সিং মাঠে নামছেন। ক্রিকেটভক্তদের সেকি উল্লাস। ভাবা যায়। সঞ্জু স্যামসনের তখন কত বয়স? অবাক চোখে দেখতেন সঞ্জু।

আর এখন সেই ধোনির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলেই মনে করেন সঞ্জু। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন কুলকে নিয়ে আবেগে ভাসলেন তিনি। সঞ্জু তখন চতুর্থ বা পঞ্চম শ্রেণিতে পড়েন। সেই সময়ই প্রথম লম্বা চুলের এক তরুণকে ভারতের হয়ে ব্যাট করতে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। সঞ্জু বলেন, আমি তখন খুব ছোট। প্রথমে ওকে কয়েকটা ম্যাচে আউট হতে দেখেছিলাম। তারপর হঠাৎ পাকিস্তানের বিরুদ্ধে শতরান। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩। তারপর থেকেই ধোনির বড় ফ্যান হয়ে যাই।

Advertisement

বাইশ গজে তাঁর নেতৃত্বের সঙ্গে তাঁর ব্যাটিং ও উইকেটকিপিং যেমন নজরকাড়া, ঠিক তেমনই জনপ্রিয় তাঁর লুক। ধোনির জনপ্রিয়তা যে কীভাবে গোটা দেশকে ছুঁয়ে গিয়েছিল, সে কথাও তুলে ধরেন সঞ্জু। সঞ্জুর কথায়, ধোনি তখন সব জায়গাতেই বিরাজমান। পোস্টার, বিজ্ঞাপন, বুস্টের বিজ্ঞাপনও (হেলথ ড্রিঙ্ক) করতেন। আমরা বাড়িতে বুস্ট খেতাম। বোতলে মাহি ভাইয়ের একটা স্টিকার ছিল। আমি সেটা কেটে নিজের ডায়েরিতে লাগিয়ে রেখেছিলাম।

Advertisement

শুধু ছোটবেলার কথাই নয়, বর্তমানে ধোনির কাছ থেকে নিয়মিত পরামর্শও পান সঞ্জু। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন,আজ আমি ওর সঙ্গে বসে কথা বলি, গেম খেলি, ঘরে গিয়ে যা খুশি জিজ্ঞেস করি। ধোনিও আমাকে পরামর্শ দিতে কার্পণ্য করেন না। এটা স্বপ্নের থেকেও বেশি কিছু। যে কোনও বাচ্চাই এমন স্বপ্ন দেখবে। তিনিই আমার শৈশবের স্বপ্নের নায়ক। চলতি আইপিএলে সঞ্জু এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৪০২ রান করেছেন। অন্যদিকে, চোটের কারণে এখনও মাঠে নামেননি ধোনি।

Advertisement