• facebook
  • twitter
Sunday, 10 May, 2026

মাতৃদিবসে মাকে শুভেচ্ছা জানাতে ভোলেনি বৈভব

আইপিএলে বেশ ভাল ফর্মে রয়েছে বৈভব। এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৪৪০ রান করেছে। কমলা টুপির দৌড়ে পঞ্চম স্থানে রয়েছে বিহারের কিশোর ক্রিকেটার।

মাতৃদিবসের দিনটা ভুলে যাননি বিস্ময় কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের ওপেনার কমলা টুপিতে বৈভব। ২২ গজের পাশাপাশি মাঠে বাইরেও ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিল বৈভব। তার একটি পোস্ট নজর কাড়ল।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শনিবার সম্পূর্ণ গোলাপি জার্সি পরে মাঠে নেমেছিলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা। প্রতি বছর আইপিএলেই একটি ম্যাচ সম্পূর্ণ গোলাপি জার্সি পরে খেলে রাজস্থান। মহিলাদের সম্মানে এই উদ্যোগ রাজস্থান কর্তৃপক্ষের। এ ভাবে রাজস্থানের গ্রামের মহিলাদের নেতৃত্বে সামাজিক পরিবর্তন এবং সার্বিক উন্নয়নের পাশে দাঁড়ানোর বার্তা দেন রাজস্থান কর্তৃপক্ষ। এ বারও ব্যতিক্রম হয়নি। মাতৃ দিবসের মহিলাদের সম্মান জানিয়ে গোলাপি জার্সি পরে খেলেছে রাজস্থান দল গুজরাট টাইটান্সের বিপক্ষে।

Advertisement

সেই গোলাপি জার্সি পরে নিজের একটি ছবি পোস্ট করেছে বৈভব। হাতে রয়েছে তার প্রিয় ব্যাটও। ১৫ বছরের ব্যাটসম্যান লিখেছে, এটা তোমার জন্য, মা। গোলাপি জার্সি পরে মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছে বৈভব। শনিবার শুভমন গিলের দলের বিরুদ্ধে মাঠে নামার আগেই তা পোস্ট করে।

Advertisement

শনিবার গোলাপি জার্সি পরে একটি বিশ্বরেকর্ড গড়েছে বৈভব। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল (৫১৩টি) খেলে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছে। একই সঙ্গে ভেঙে দিয়েছে আইপিএলে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি ছক্কা মারার অভিষেক শর্মার রেকর্ডকেও। অভিষেক গত মরসুমে পাওয়ার প্লেতে ২৯টি ছয় মেরেছিলেন। এ বার বৈভব এখনও পর্যন্ত পাওয়ার প্লেতে ৩০টি ছক্কা মেরেছে।

আইপিএলে বেশ ভাল ফর্মে রয়েছে বৈভব। এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৪৪০ রান করেছে। কমলা টুপির দৌড়ে পঞ্চম স্থানে রয়েছে বিহারের কিশোর ক্রিকেটার। এখানে উল্লেখ করা যেতে পারে গুজরাত টাইটান্সের ৪ উইকেটে ২২৯ রানের জবাবে রাজস্থান রয়্যালস ১৫২ রানে ইংনিস শেষ করে ৭৭রানে হার স্বীকার করে নেয়। বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে আসে ৩৬ রান।

Advertisement