• facebook
  • twitter
  • youtube
Sunday, 28 June, 2026

রিল সংস্কৃতি বন্ধ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই

ক্রিকেটার, কর্তা, ক্রিকেটারদের পরিবারের সদস্য এবং সম্প্রচারকারী সংস্থার কর্মীদের উপর নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিল সংস্কৃতি বন্ধ করতে বড়  পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই

প্রতীকী চিত্র

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্মাকর্তারা এবারে নজরে রাখলেন ধারাভাষ্যকারের প্রতি। আসলে আইপিএল ক্রিকেটে কোনওভাবেই যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়েছে। আসলে বেশকিছু ক্রিকেটারদের ঘিরে থাকা ইউটিউবার ও নেট প্রভাবীদের ভিড় কেউই ভালো চোখে দেখছেন না। হয়তো বেশ কয়েকজন ক্রিকেটারও এই মাধ্যমের সঙ্গে দারুণভাবে সক্রিয়। এমনকি প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে এমন প্রবণতা দেখা গিয়েছে রিল তৈরি করার ক্ষেত্রে। এইভাবে আইপিএল ক্রিকেটের উপরে যাতে কোনওরকম দাগ না পড়ে, তারই রূপরেখা তৈরি করা হচ্ছে।

আইপিএলের সময় কিছু ক্রিকেটার দলের হোটেলেই বান্ধবী বা প্রেমিকাদের নিয়ে থাকছেন। কয়েক দিন আগেই এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিসিসিআইয়ের এক কর্তা। এ সব বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ করার কথাও জানিয়েছিলেন তিনি। এ বার সমাজমাধ্যমে ভিডিয়ো এবং রিল তৈরি নিয়েও কঠোর হতে চাইছে বোর্ড।

ক্রিকেটার, কর্তা, ক্রিকেটারদের পরিবারের সদস্য এবং সম্প্রচারকারী সংস্থার কর্মীদের উপর নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারাভাষ্যকার হিসাবে আইপিএলের সঙ্গে যুক্ত কয়েক জন প্রাক্তন ক্রিকেটারকে ইতিমধ্যেই সতর্ক করেছে বিসিসিআই। তাঁরা ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্ধারিত এলাকায় ভিডিয়ো বা রিল তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন বলে অভিযোগ, যা আইপিএলের নিয়ম বিরুদ্ধ। কর্মীদের নিয়মের ব্যাপারে সতর্ক করার কথা সম্প্রচারকারী সংস্থাকে আইপিএল শুরুর আগেই জানিয়েছিল বোর্ড। তাই সংস্থার নজরদারি নিয়েও অসন্তুষ্ট কর্তারা।

বিসিসিআইয়ের এক কর্তা জানান, ‘কয়েক জন ধারাভাষ্যকারের ভূমিকায় আমরা খুশি নই। তাঁরা নিয়ম ভেঙেছেন। এক প্রাক্তন ক্রিকেটারকে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় ডাগআউটের কাছেও ভিডিয়ো করতে দেখা গিয়েছে! বোর্ডের কর্মীরা দ্রুত গিয়ে পরিস্থিতি সামাল দেন।