• facebook
  • twitter
  • youtube
Thursday, 25 June, 2026

রবি ঠাকুরকে স্মরণ মোদীর

প্রধানমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্য নয়, ভারতের চিরন্তন সভ্যতা ও মানবতাবাদের অন্যতম প্রধান মুখ ছিলেন

পঁচিশে বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি কবিগুরুর সাহিত্য, দর্শন ও সংস্কৃতিচিন্তার প্রতি গভীর সম্মান জানান। প্রধানমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্য নয়, ভারতের চিরন্তন সভ্যতা ও মানবতাবাদের অন্যতম প্রধান মুখ ছিলেন।

মোদী তাঁর বার্তায় উল্লেখ করেন, কবিগুরু ছিলেন একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ ও শিল্পী— যাঁর চিন্তা ও সৃষ্টিকর্ম যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। তিনি লেখেন, ‘পঁচিশে বৈশাখের এই পবিত্র দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তাঁর চিন্তাধারা ভারতের আত্মিক শক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বদরবারে প্রতিষ্ঠা করেছে।‘

প্রধানমন্ত্রী আরও বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য ও সঙ্গীতে যেমন মানবমনের সূক্ষ্ম অনুভূতির প্রকাশ ঘটেছে, তেমনই ভারতীয় সংস্কৃতির মহত্ত্বও প্রতিফলিত হয়েছে। সমাজে নতুন ভাবনার সঞ্চার এবং সাংস্কৃতিক আত্মবিশ্বাস গড়ে তুলতে তাঁর অবদান আজও সমান প্রাসঙ্গিক। শেষাংশে মোদী জানান, কবিগুরুর দর্শন আগামী দিনেও দেশকে পথ দেখাবে।

এদিকে রবীন্দ্রজয়ন্তীর আবহেই আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত থাকার থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।