• facebook
  • twitter
  • youtube
Friday, 26 June, 2026

নির্দল প্রার্থীর সঙ্গে রাকেশ সিংয়ের বচসার জেরে শুরু হল না কলকাতা বন্দরের গণনা

কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জোর করে গণনা কেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলেন প্রার্থীর অনুগামীরা

রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটগণনা চলছে। এর মধ্যেই উত্তেজনা ছড়াল কলকাতার সেন্ট টমাস স্কুলে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হওয়ার কথা রয়েছে এই কেন্দ্রে। কিন্তু তার আগেই এক নির্দল প্রার্থীর সঙ্গে বচসা শুরু হয় বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের। তাঁর অভিযোগ, কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জোর করে গণনা কেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলেন প্রার্থীর অনুগামীরা। তার প্রতিবাদ জানানো হয়। বচসার জেরে প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও গণনা শুরু হয়নি বলে খবর।